মাসুদ রানায় এআই দিয়ে ক্যারেক্টার বানাইনি: আবদুল আজিজ

আসন্ন ‘মাসুদ রানা’ সিনেমায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং ভিএফএক্সের ব্যবহার নিয়ে বিস্তারিত কথা বলেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন তাদের এই সিনেমায় এআই দিয়ে কোনো শিল্পীর অভিনয় করানো হয়নি বা কোনো ক্যারেক্টার তৈরি করা হয়নি। সম্প্রতি এক আলাপচারিতায় আবদুল আজিজ বলেন ‘এআই দিয়ে আমরা কোনো আর্টিস্টের অভিনয় করাই নাই। আমি এআই এবং ভিএফএক্স নিয়ে দৃশ্যটাকে আরও লার্জ করতেছি আরও সুন্দর করতেছি। এআই ইজ ওয়ার্কিং এজ দ্য ব্যাকগ্রাউন্ড। এখানে ভিএফএক্স রিয়েল এবং এআইয়ের এক দারুণ সংমিশ্রণ ঘটেছে।’ সিনেমার দৃশ্যপট নিয়ে তিনি বলেন ‘এই যে রাস্তায় ঘুরে চলা বা হেঁটে যাওয়া এগুলো সব রিয়েল। এআই এবং ভিএফএক্স ছাড়া অ্যাকশন দৃশ্যগুলো অসম্ভব ব্যাপার। যদি আমি এসব ব্যবহার না করি তবে দৃশ্যগুলো দেখতে খুব দুর্বল লাগবে। নরমাল জীবনে দেখবেন একটা ফুল গ্লাসে রূপান্তর হলো বাস্তবে এটা কখনোই সম্ভব না। তাহলে এটা ম্যাজিক হবে। ফাস্টে গ্লাসটা ভেঙে গেল এটার একটা আলাদা অর্থ ও সিম্বল আছে।’ মাসুদ রানা চরিত্রে অভিনয় করা রাসেল রানার প্রসঙ্গ টেনে জাজের কর্ণধার বলেন ‘রাসেল রানার প্রতিটা শট রিয়েল। সেগুলোকে

মাসুদ রানায় এআই দিয়ে ক্যারেক্টার বানাইনি: আবদুল আজিজ

আসন্ন ‘মাসুদ রানা’ সিনেমায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং ভিএফএক্সের ব্যবহার নিয়ে বিস্তারিত কথা বলেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন তাদের এই সিনেমায় এআই দিয়ে কোনো শিল্পীর অভিনয় করানো হয়নি বা কোনো ক্যারেক্টার তৈরি করা হয়নি।

সম্প্রতি এক আলাপচারিতায় আবদুল আজিজ বলেন ‘এআই দিয়ে আমরা কোনো আর্টিস্টের অভিনয় করাই নাই। আমি এআই এবং ভিএফএক্স নিয়ে দৃশ্যটাকে আরও লার্জ করতেছি আরও সুন্দর করতেছি। এআই ইজ ওয়ার্কিং এজ দ্য ব্যাকগ্রাউন্ড। এখানে ভিএফএক্স রিয়েল এবং এআইয়ের এক দারুণ সংমিশ্রণ ঘটেছে।’

সিনেমার দৃশ্যপট নিয়ে তিনি বলেন ‘এই যে রাস্তায় ঘুরে চলা বা হেঁটে যাওয়া এগুলো সব রিয়েল। এআই এবং ভিএফএক্স ছাড়া অ্যাকশন দৃশ্যগুলো অসম্ভব ব্যাপার। যদি আমি এসব ব্যবহার না করি তবে দৃশ্যগুলো দেখতে খুব দুর্বল লাগবে। নরমাল জীবনে দেখবেন একটা ফুল গ্লাসে রূপান্তর হলো বাস্তবে এটা কখনোই সম্ভব না। তাহলে এটা ম্যাজিক হবে। ফাস্টে গ্লাসটা ভেঙে গেল এটার একটা আলাদা অর্থ ও সিম্বল আছে।’

মাসুদ রানা চরিত্রে অভিনয় করা রাসেল রানার প্রসঙ্গ টেনে জাজের কর্ণধার বলেন ‘রাসেল রানার প্রতিটা শট রিয়েল। সেগুলোকে এআই দিয়ে তৈরি করা হয়নি। ছাদে লাফ দেওয়া রাস্তায় হাঁটা সব রিয়েল শট। তবে কিছু দৃশ্যে ভিএফএক্স এবং এআইয়ের কাজ আছে। ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করার জন্যই মূলত আমরা এআই ব্যবহার করেছি এর বাইরে কোনো এআই ইউজ নাই।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow