মা-কে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আবারও আলোচনায় ঢালিউডের গ্ল্যামার কুইন পরীমণি। তবে এবার কোনো সিনেমা, কিংবা ব্যক্তিগত সম্পর্কের বিতর্কে নয়, বরং সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে মাকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়ে খবরের শিরোনামে এসেছেন এই সুন্দরী।
শুক্রবার (২২ মে) অভিনেত্রীর সোশ্যাল হ্যান্ডেলে মাকে নিয়ে শেয়ার করা সেই পোস্টটি ছুঁয়ে গেছে তার ভক্ত-অনুরাগীদের হৃদয়। পোস্টে নিজের মাতৃত্বের অনুভূতির পাশাপাশি তার মায়ের প্রতি এক বুক হাহাকার প্রকাশ করেছেন পরীমণি।
প্রকাশিত সেই পোস্টটিতে পরী লিখেছেন, ‘আমার ছেলে অসুস্থ হলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যায়। বিড়ালের মতো গাঁয়ে ঘেঁষে থাকে সারাক্ষণ। শুধু আমি আমার মায়ের গাঁ ঘেঁষতে পারি না।’
পরীমণির এই আবেগঘন পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগী ও নেটিজেনরা তাকে ভালোবাসা ও সান্ত্বনায় ভাসাচ্ছেন। মন্তব্যের ঘরে অনেকেই নায়িকার এই কষ্টের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
পরীমণির সেই পোস্টে মন্তব্য করে একজন নেটিজেন লিখেছেন, ‘মা-বাবার স্নেহই সন্তানের সবচেয়ে বড় নিরাপত্তা। অসুস্থ অবস্থায় আপনার ছেলের আপনার কাছে এমনভাবে ঘেঁষে থাকা আসলে তার ভরসা আর ভালোবাসার আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিন এবং সব সন্ত
আবারও আলোচনায় ঢালিউডের গ্ল্যামার কুইন পরীমণি। তবে এবার কোনো সিনেমা, কিংবা ব্যক্তিগত সম্পর্কের বিতর্কে নয়, বরং সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে মাকে নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়ে খবরের শিরোনামে এসেছেন এই সুন্দরী।
শুক্রবার (২২ মে) অভিনেত্রীর সোশ্যাল হ্যান্ডেলে মাকে নিয়ে শেয়ার করা সেই পোস্টটি ছুঁয়ে গেছে তার ভক্ত-অনুরাগীদের হৃদয়। পোস্টে নিজের মাতৃত্বের অনুভূতির পাশাপাশি তার মায়ের প্রতি এক বুক হাহাকার প্রকাশ করেছেন পরীমণি।
প্রকাশিত সেই পোস্টটিতে পরী লিখেছেন, ‘আমার ছেলে অসুস্থ হলে একদম ছোট্ট বাচ্চা হয়ে যায়। বিড়ালের মতো গাঁয়ে ঘেঁষে থাকে সারাক্ষণ। শুধু আমি আমার মায়ের গাঁ ঘেঁষতে পারি না।’
পরীমণির এই আবেগঘন পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগী ও নেটিজেনরা তাকে ভালোবাসা ও সান্ত্বনায় ভাসাচ্ছেন। মন্তব্যের ঘরে অনেকেই নায়িকার এই কষ্টের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
পরীমণির সেই পোস্টে মন্তব্য করে একজন নেটিজেন লিখেছেন, ‘মা-বাবার স্নেহই সন্তানের সবচেয়ে বড় নিরাপত্তা। অসুস্থ অবস্থায় আপনার ছেলের আপনার কাছে এমনভাবে ঘেঁষে থাকা আসলে তার ভরসা আর ভালোবাসার আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিন এবং সব সন্তানকে সুস্থ রাখুন এই দোয়াই রইল’