মা, তুমি আছ বলেই আকাশটা আজও নীল
আমার প্রতিটি শখ, বই পড়ার নেশা কিংবা নতুন কিছু করার ইচ্ছা—সবকিছুতেই মা পাশে থেকেছেন ছায়ার মতো। তিনি কোনো দিন আমাকে কোনো কাজে অযোগ্য মনে করেননি, বরং সাহস দিয়েছেন এই বলে যে ‘আমি তো আছি!’ তাঁর নিজের অনেক অপূর্ণ স্বপ্ন হয়তো সংসারের চাপে হারিয়ে গেছে, কিন্তু তিনি সব সময় চেষ্টা করেছেন আমার স্বপ্নগুলো যেন পূর্ণতা পায়। সংসারের প্রতিটি অভাব আর ক্লান্তি তিনি হাসিমুখে আড়াল করেছেন কেবল আমাদের মুখে হাসি ফোটানোর জন্য।