মা দিবস উপলক্ষে টগুমগুর দুই দিনের আয়োজন শুরু

মা দিবস উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগুর দুই দিনব্যাপী বিশেষ আয়োজন।  শুক্রবার (৮ মে) উত্তরার সেক্টর ১২-এর সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত টগুমগু প্যারেন্টিং হাবে অনুষ্ঠিত হচ্ছে পরিবারকেন্দ্রিক এ উৎসব। শিশু ও অভিভাবকদের জন্য আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে রাখা হয়েছে নানা ধরনের বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রম। দিনব্যাপী আয়োজনে রয়েছে পাপেট শো, ম্যাজিক পারফরম্যান্স, ইন্টারঅ্যাকটিভ স্টেজ গেম, ক্রাফটিং সেশন এবং শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা। এ ছাড়া শিশুদের প্রাথমিক বিকাশ, মানসিক স্বাস্থ্য ও ইতিবাচক প্যারেন্টিং নিয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব সেশনে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে। উৎসবে অংশ নেওয়া অভিভাবকেরা জানান, এ ধরনের আয়োজন শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি পরিবার নিয়ে একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি করে। একই সঙ্গে শিশুদের সৃজনশীলতা ও সামাজিক বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখে। টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন বলেন, সন্তানদের লালন-পালনে মায়েদের অবদান অপরিসীম। তাদের এই

মা দিবস উপলক্ষে টগুমগুর দুই দিনের আয়োজন শুরু

মা দিবস উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগুর দুই দিনব্যাপী বিশেষ আয়োজন। 

শুক্রবার (৮ মে) উত্তরার সেক্টর ১২-এর সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত টগুমগু প্যারেন্টিং হাবে অনুষ্ঠিত হচ্ছে পরিবারকেন্দ্রিক এ উৎসব।

শিশু ও অভিভাবকদের জন্য আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে রাখা হয়েছে নানা ধরনের বিনোদন ও শিক্ষামূলক কার্যক্রম। দিনব্যাপী আয়োজনে রয়েছে পাপেট শো, ম্যাজিক পারফরম্যান্স, ইন্টারঅ্যাকটিভ স্টেজ গেম, ক্রাফটিং সেশন এবং শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।

এ ছাড়া শিশুদের প্রাথমিক বিকাশ, মানসিক স্বাস্থ্য ও ইতিবাচক প্যারেন্টিং নিয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসব সেশনে অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে।

উৎসবে অংশ নেওয়া অভিভাবকেরা জানান, এ ধরনের আয়োজন শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি পরিবার নিয়ে একসঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি করে। একই সঙ্গে শিশুদের সৃজনশীলতা ও সামাজিক বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখে।

টগুমগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাজমুল আরেফিন বলেন, সন্তানদের লালন-পালনে মায়েদের অবদান অপরিসীম। তাদের এই অসাধারণ ত্যাগ ও ভালোবাসাকে সম্মান জানাতেই মা দিবস উপলক্ষে আমাদের এই উদ্যোগ।

তিনি আরও বলেন, শহুরে জীবনে ইতিবাচক প্যারেন্টিং চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবারে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা এবং কমিউনিটি এনগেজমেন্ট বৃদ্ধিতেও এটি সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আগামীকালও চলবে এ দুই দিনের উৎসব। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং পরিবারসহ অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow