মিটফোর্ড নার্সিং কলেজে চাকরি মেলা অনুষ্ঠিত
‘দেশ-বিদেশে কর্মসংস্থান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নার্সিং কলেজ, মিটফোর্ডে চাকরি মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন নার্সিং কলেজ ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) ড. সৈয়দা নওশীন পূর্ণনী।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এটি এম এ রুস্তম, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক বদরুল আলম এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের এ্যাসেট প্রকল্পের আইডিজি (স্বাস্থ্য) মেহেবুবা সাঈদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নার্সিং কলেজ, মিটফোর্ড আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ার হোছাইন আকন্দ।
চাকরি মেলায় বক্তারা বলেন, বিশ্বে দক্ষ নার্সের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সঠিক প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত দ
‘দেশ-বিদেশে কর্মসংস্থান’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নার্সিং কলেজ, মিটফোর্ডে চাকরি মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন নার্সিং কলেজ ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) ড. সৈয়দা নওশীন পূর্ণনী।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এটি এম এ রুস্তম, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক বদরুল আলম এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের এ্যাসেট প্রকল্পের আইডিজি (স্বাস্থ্য) মেহেবুবা সাঈদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নার্সিং কলেজ, মিটফোর্ড আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ার হোছাইন আকন্দ।
চাকরি মেলায় বক্তারা বলেন, বিশ্বে দক্ষ নার্সের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সঠিক প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনে প্রবেশের পথ সুগম করে।
মেলায় বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং নিয়োগদাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং চাকরির সুযোগ, প্রশিক্ষণ ও ক্যারিয়ার গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
আয়োজকরা বলছেন, এ ধরনের চাকরি মেলা (জব ফেয়ার) নার্সিং শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।