মিটফোর্ড হাসপাতালের ১৬ দালালকে ৭৭ হাজার টাকা জরিমানা

ঢাকার মিটফোর্ড হাসপাতালে অভিযান চালিয়ে ১৬ জন সক্রিয় দালালকে সাড়ে ৭৭ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আরেকটি অভিযানে নকল প্রসাধনী তৈরির সামগ্রী পাওয়ায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (২২) র‌্যাব র্ফোসেস সদর দপ্তর কুর্মিটোলার মাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার কোতয়ালি থানাধীন মিটফোর্ড হাসপাতালে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালালচক্রের ৩০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। এর মধ্যে ১৬ জন সক্রিয় সদস্যকে জরিমানা করা হয় মোট সাড়ে ৭৭ হাজার টাকা। বাকি সদস্যদের মৌখিকভাবে সতর্ক করা হয়। এছাড়া বড়কাটরা এলাকায় নকল কসমেটিকস ও প্রসাধনী পণ্য তৈরির উপকরণসহ আরমান হোসেনকে (৪৮) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারা মোতাবেক ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে জানায় র‌্যাব। এএসএ/জেআইএম

মিটফোর্ড হাসপাতালের ১৬ দালালকে ৭৭ হাজার টাকা জরিমানা

ঢাকার মিটফোর্ড হাসপাতালে অভিযান চালিয়ে ১৬ জন সক্রিয় দালালকে সাড়ে ৭৭ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আরেকটি অভিযানে নকল প্রসাধনী তৈরির সামগ্রী পাওয়ায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২২) র‌্যাব র্ফোসেস সদর দপ্তর কুর্মিটোলার মাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার কোতয়ালি থানাধীন মিটফোর্ড হাসপাতালে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালালচক্রের ৩০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। এর মধ্যে ১৬ জন সক্রিয় সদস্যকে জরিমানা করা হয় মোট সাড়ে ৭৭ হাজার টাকা। বাকি সদস্যদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

মিটফোর্ড হাসপাতালের ১৬ দালালকে ৭৭ হাজার টাকা জরিমানা

এছাড়া বড়কাটরা এলাকায় নকল কসমেটিকস ও প্রসাধনী পণ্য তৈরির উপকরণসহ আরমান হোসেনকে (৪৮) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারা মোতাবেক ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে জানায় র‌্যাব।

এএসএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow