মিরাজ-তাসকিনে দিনের প্রথম সেশন বাংলাদেশের

ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা দারুণ কেটেছে বাংলাদেশের। বলা চলে দ্বিতীয় দিনের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল তাসকিন-মিরাজরা। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা পাকিস্তান প্রথম সেশনে হারিয়েছে ৪ উইকেট।  তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজের কল্যাণে লিড নেওয়ার স্বপ্নও দেখছে টাইগাররা। লাঞ্চে যাওয়ার আগে ৫ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছে পাকিস্তান। এখনও ১৬২ রানে এগিয়ে বাংলাদেশ।    আজান আওয়াইস এবং আব্দুল্লাহ ফজল মিলে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। দ্রুতই সেঞ্চুরি তুলে নেন আজান। সেঞ্চুরির পরই ফিরেছেন তিনি। তাকে বিদায় করে জুটিটা ভাঙেন তাসকিন। ১৬৫ বলে ১০৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান আজান। দ্রুত আরও ২ উইকেট হারিয়েছে পাকিস্তান। অধিনায়ক শান মাসুদকে ফেরান তাসকিন। ডাক মারা সাউদ শাকিলকে বিদায় করেছেন মেহেদী হাসান মিরাজ। ফিফটি হাঁকানো ফজলও কাটা পড়েছেন দলের ২৩০ রানের মাথাতে। তাকে বিদায় করেন মিরাজ। ৫ম উইকেটের পতন ঘটে পাকিস্তানের। এরপর ক্রিজে জুটি বাঁধেন মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আঘা। মাঝে সালমানকে আউট করেছিলেন তাসকিন, তবে নো বলের কারণে বেঁচে যান

মিরাজ-তাসকিনে দিনের প্রথম সেশন বাংলাদেশের
ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা দারুণ কেটেছে বাংলাদেশের। বলা চলে দ্বিতীয় দিনের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল তাসকিন-মিরাজরা। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা পাকিস্তান প্রথম সেশনে হারিয়েছে ৪ উইকেট।  তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজের কল্যাণে লিড নেওয়ার স্বপ্নও দেখছে টাইগাররা। লাঞ্চে যাওয়ার আগে ৫ উইকেট হারিয়ে ২৫১ রান তুলেছে পাকিস্তান। এখনও ১৬২ রানে এগিয়ে বাংলাদেশ।    আজান আওয়াইস এবং আব্দুল্লাহ ফজল মিলে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। দ্রুতই সেঞ্চুরি তুলে নেন আজান। সেঞ্চুরির পরই ফিরেছেন তিনি। তাকে বিদায় করে জুটিটা ভাঙেন তাসকিন। ১৬৫ বলে ১০৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান আজান। দ্রুত আরও ২ উইকেট হারিয়েছে পাকিস্তান। অধিনায়ক শান মাসুদকে ফেরান তাসকিন। ডাক মারা সাউদ শাকিলকে বিদায় করেছেন মেহেদী হাসান মিরাজ। ফিফটি হাঁকানো ফজলও কাটা পড়েছেন দলের ২৩০ রানের মাথাতে। তাকে বিদায় করেন মিরাজ। ৫ম উইকেটের পতন ঘটে পাকিস্তানের। এরপর ক্রিজে জুটি বাঁধেন মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলী আঘা। মাঝে সালমানকে আউট করেছিলেন তাসকিন, তবে নো বলের কারণে বেঁচে যান সালমান। লাঞ্চের আগে আর উইকেট হারায়নি পাকিস্তান। ৫ উইকেট হারিয়ে ২৫১ রান নিয়ে লাঞ্চে গিয়েছে তারা। ৩৮ বলে ১২ রান করে টিকে আছেন আঘা। ১৯ বলে ৮ রান করে অপরাজিত আছেন রিজওয়ান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট তুলেছেন তাসকিন আহমেদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow