মিয়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা আলুসহ ২ ফিশিং বোট জব্দ
নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল সংখ্যক আলুসহ দুটি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল চর আতাউর সংলগ্ন মেঘনা নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৭৬০ বস্তা আলু জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটও আটক করা হয়েছে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত আলু ও আটক বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল সংখ্যক আলুসহ দুটি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল চর আতাউর সংলগ্ন মেঘনা নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৭৬০ বস্তা আলু জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটও আটক করা হয়েছে।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দকৃত আলু ও আটক বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাচার ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
What's Your Reaction?