মুক্তাগাছা পৌর শহরের যানজটের স্থায়ী সমাধান চান এলাকাবাসী

ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরে দীর্ঘদিনের যানজট সমস্যা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, শহরের প্রাণকেন্দ্রে ইসলাম পরিবহনের নিজস্ব অফিস ও অস্থায়ী বাসস্ট্যান্ড পরিচালনার কারণেই প্রতিদিন সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ সড়কে ইসলাম পরিবহনের বাস দাঁড়িয়ে থাকা, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও কার্যকর কোনো স্থায়ী সমাধান না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। মুক্তাগাছা পৌরসভার এক ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, প্রতিদিন দোকান খুললেই যানজট। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স আটকে থাকে, স্কুলের বাচ্চারা সময়মতো যেতে পারে না। বহুবার বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। স্থানীয় বাসিন্দা গৃহবধূ শিউলি আক্তার বলেন, সকাল-বিকেল রাস্তায় নামা যায় না। ইসলাম গাড়ির বাসগুলো যেভাবে দাঁড়িয়ে থাকে, তাতে পথচারীদেরও কষ্ট হয়। আমরা চাই বাসস্ট্যান্ড এখান থেকে সরানো হোক। পৌরবাসীর দাবি, যে কোনো মূল্যে ইসলাম পরিবহনের বাসস্ট্যান্ড পৌর শহরের কেন্দ্র থেকে সরিয়ে নতুন বাজার এলাকায় নির্ধারিত পৌর বাস টার্মিনালে

মুক্তাগাছা পৌর শহরের যানজটের স্থায়ী সমাধান চান এলাকাবাসী
ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরে দীর্ঘদিনের যানজট সমস্যা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। স্থানীয়দের অভিযোগ, শহরের প্রাণকেন্দ্রে ইসলাম পরিবহনের নিজস্ব অফিস ও অস্থায়ী বাসস্ট্যান্ড পরিচালনার কারণেই প্রতিদিন সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ সড়কে ইসলাম পরিবহনের বাস দাঁড়িয়ে থাকা, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং অবৈধভাবে যানবাহন পার্কিংয়ের ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও কার্যকর কোনো স্থায়ী সমাধান না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। মুক্তাগাছা পৌরসভার এক ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, প্রতিদিন দোকান খুললেই যানজট। রোগী নিয়ে অ্যাম্বুলেন্স আটকে থাকে, স্কুলের বাচ্চারা সময়মতো যেতে পারে না। বহুবার বলেছি, কিন্তু কোনো লাভ হয়নি। স্থানীয় বাসিন্দা গৃহবধূ শিউলি আক্তার বলেন, সকাল-বিকেল রাস্তায় নামা যায় না। ইসলাম গাড়ির বাসগুলো যেভাবে দাঁড়িয়ে থাকে, তাতে পথচারীদেরও কষ্ট হয়। আমরা চাই বাসস্ট্যান্ড এখান থেকে সরানো হোক। পৌরবাসীর দাবি, যে কোনো মূল্যে ইসলাম পরিবহনের বাসস্ট্যান্ড পৌর শহরের কেন্দ্র থেকে সরিয়ে নতুন বাজার এলাকায় নির্ধারিত পৌর বাস টার্মিনালে স্থানান্তর করা হোক। এদিকে যানজট সৃষ্টির দায়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ইসলাম পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ নগদ জরিমানা আদায় করা হয়। অভিযানে মুক্তাগাছা থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র বলেন, শহরের যানজট নিরসনে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আইন অমান্য করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। স্থায়ী সমাধানের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মুক্তাগাছা থানা ওসি মো. লুৎফর রহমান বলেন, যানজট নিরসনে প্রশাসনের যে কোনো উদ্যোগে পুলিশ সহযোগিতা করবে। জনস্বার্থে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দু মুক্তাগাছার যানজট ও ইসলাম পরিবহন। পৌরবাসীর প্রত্যাশা, অভিযান আর জরিমানার মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত কার্যকর ও স্থায়ী সিদ্ধান্ত নেবে প্রশাসন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow