মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়িতে জহুরুল আনোয়ার নামের এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডস্থ হামজার টিলা এলাকার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। জহুরুল আনোয়ারের ছেলে মো. খালেদ বলেন, আমার বাবা সম্প্রতি এক আত্মীয়ের কাছে কিছু জায়গা বিক্রি করেছিলেন। সেই জায়গাসংক্রান্ত বিষয় নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে চরম মানসিক অশান্তিতে ভুগছিলেন। এছাড়া তার অন্যকোনো পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা ছিল না। ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মুক্তিযোদ্ধা আগেও দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং পাশাপাশি জমিসংক্রান্ত দেওয়ানি মামলায় জড়িত ছিলেন। এসব কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রামের ফটিকছড়িতে জহুরুল আনোয়ার নামের এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডস্থ হামজার টিলা এলাকার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
জহুরুল আনোয়ারের ছেলে মো. খালেদ বলেন, আমার বাবা সম্প্রতি এক আত্মীয়ের কাছে কিছু জায়গা বিক্রি করেছিলেন। সেই জায়গাসংক্রান্ত বিষয় নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে চরম মানসিক অশান্তিতে ভুগছিলেন। এছাড়া তার অন্যকোনো পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা ছিল না।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মুক্তিযোদ্ধা আগেও দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং পাশাপাশি জমিসংক্রান্ত দেওয়ানি মামলায় জড়িত ছিলেন। এসব কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?