মুখোশধারীদের হামলায় যুবক নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. শাহাদাত হোসেন (৩০)। তিনি উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার মৃত মো. শফি আহমদের ছেলে। জানা যায়, নিজ ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় কিছু মুখোশ পরা সন্ত্রাসী শাহাদাতকে অতর্কিত মারধর শুরু করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, রোববার রাত ১১টার দিকে মুখোশধারী কিছু লোক এসে শাহাদাতকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রামে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে এবং কী কারণে হামলা হয়েছে খতিয়ে দেখা হচ্ছে।

মুখোশধারীদের হামলায় যুবক নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. শাহাদাত হোসেন (৩০)। তিনি উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকার মৃত মো. শফি আহমদের ছেলে।

জানা যায়, নিজ ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় কিছু মুখোশ পরা সন্ত্রাসী শাহাদাতকে অতর্কিত মারধর শুরু করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, রোববার রাত ১১টার দিকে মুখোশধারী কিছু লোক এসে শাহাদাতকে এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রামে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে এবং কী কারণে হামলা হয়েছে খতিয়ে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow