মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের ঘোষণা করেছে। রোববার আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দিয়েছে দেশটির সরকার। এ প্রসঙ্গে মুখ খুলেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আঘা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে আঘাকে প্রশ্ন করা হয় বিশ্বকাপে পাকিস্তানের ভারতের ম্যাচ বয়কট নিয়ে। সে বিষয়ে আঘা বলেন, ‘আমরা বিশ্বকাপে যাচ্ছি। এটা আমাদের সিদ্ধান্ত নয়, আমরা কিছু করতে পারব না। ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত আমাদের নয়, ফলে আমরা কিছু করতে পারব না। আমাদের সরকার যা করবে, পিসিবি’র প্রধান যা বলবেন আমাদের সেটা মানতে হবে।’ পাকিস্তান এবার বিশ্বকাপ শুরু করবে মানসিকভাবে এগিয়ে থেকে। কেননা, গতকাল শেষ হওয়া তিন ম্যাচের সিরিজে তারা অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা উপহার দিয়েছে। যদিও পাকিস্তানে অস্ট্রেলিয়া পুরো দল নিয়ে খেলতে নামেনি। কিন্তু জয়টা বাড়তি সুবিধা দেবে বাবর-আফ্রিদিদের।  

মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের ঘোষণা করেছে। রোববার আনুষ্ঠানিকভাবে তা জানিয়ে দিয়েছে দেশটির সরকার। এ প্রসঙ্গে মুখ খুলেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আঘা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে আঘাকে প্রশ্ন করা হয় বিশ্বকাপে পাকিস্তানের ভারতের ম্যাচ বয়কট নিয়ে। সে বিষয়ে আঘা বলেন, ‘আমরা বিশ্বকাপে যাচ্ছি। এটা আমাদের সিদ্ধান্ত নয়, আমরা কিছু করতে পারব না। ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত আমাদের নয়, ফলে আমরা কিছু করতে পারব না। আমাদের সরকার যা করবে, পিসিবি’র প্রধান যা বলবেন আমাদের সেটা মানতে হবে।’

পাকিস্তান এবার বিশ্বকাপ শুরু করবে মানসিকভাবে এগিয়ে থেকে। কেননা, গতকাল শেষ হওয়া তিন ম্যাচের সিরিজে তারা অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের লজ্জা উপহার দিয়েছে। যদিও পাকিস্তানে অস্ট্রেলিয়া পুরো দল নিয়ে খেলতে নামেনি। কিন্তু জয়টা বাড়তি সুবিধা দেবে বাবর-আফ্রিদিদের।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow