মুন্সিগঞ্জে বন্ধুদের সঙ্গে পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ
মুন্সিগঞ্জের লৌহজংয়ে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। ঘটনার প্রায় একদিন পেরিয়ে গেলেও এখনো কোনো সন্ধান মেলেনি ওই শিক্ষার্থীর। সোমবার (৩০ মার্চ) সকাল ৯টায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে। এর আগে রোববার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে মাওয়া এলাকায় পদ্মা সেতুর নিচে ৪ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. আরাফাত। সে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন, মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানান, নিখোঁজ আরাফাত তার আরও তিন বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামে। এসময় প্রবল স্রোতের কবলে পড়ে সাঁতার কেটে তিনজন তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে বৈরী আবহাওয়া ও রাত হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। এরপর দ্বিতীয় দিনের মতো সোমবার সকাল ৯টা থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ
মুন্সিগঞ্জের লৌহজংয়ে বন্ধুদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। ঘটনার প্রায় একদিন পেরিয়ে গেলেও এখনো কোনো সন্ধান মেলেনি ওই শিক্ষার্থীর। সোমবার (৩০ মার্চ) সকাল ৯টায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু হয়েছে।
এর আগে রোববার (২৯ মার্চ) দুপুর ২টার দিকে মাওয়া এলাকায় পদ্মা সেতুর নিচে ৪ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. আরাফাত। সে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন, মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানান, নিখোঁজ আরাফাত তার আরও তিন বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে নামে। এসময় প্রবল স্রোতের কবলে পড়ে সাঁতার কেটে তিনজন তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে বৈরী আবহাওয়া ও রাত হওয়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। এরপর দ্বিতীয় দিনের মতো সোমবার সকাল ৯টা থেকে ফের উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শুভ ঘোষ/এমএন/এমএস
What's Your Reaction?