মুন্সিগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২
মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের লস্করপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বাড়ৈখালী-শিবরামপুর সড়ক হয়ে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সড়কের লস্করপুর চকেরপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী নসিমনের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক ও চালকের সহযোগী মাথায় গুরুতর আঘাত পান। এছাড়া আহত হন বাসের পাঁচ যাত্রী। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান, সেখানে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- মজনু মিয়া (৫৫) ও দুলাল ঋষি (৪২)। মজনু মিয়ার গ্রামের বাড়ি ফরিদপুরের চোর বল্লবদি এলাকায়। তিনি বাড়ৈখালী এলাকার মদনপুরে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া অপর নিহত দুলাল ঋষি বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামের মনিপাড়ার সাধন ঋষির ছেলে। বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, রাতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি
মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের লস্করপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বাড়ৈখালী-শিবরামপুর সড়ক হয়ে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে সড়কের লস্করপুর চকেরপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী নসিমনের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চালক ও চালকের সহযোগী মাথায় গুরুতর আঘাত পান। এছাড়া আহত হন বাসের পাঁচ যাত্রী। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান, সেখানে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- মজনু মিয়া (৫৫) ও দুলাল ঋষি (৪২)। মজনু মিয়ার গ্রামের বাড়ি ফরিদপুরের চোর বল্লবদি এলাকায়। তিনি বাড়ৈখালী এলাকার মদনপুরে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া অপর নিহত দুলাল ঋষি বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামের মনিপাড়ার সাধন ঋষির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, রাতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
শুভ ঘোষ/এফএ/জেআইএম
What's Your Reaction?