ইটনায় নদীতে নেমে প্রাণ গেল শিশুর
কিশোরগঞ্জের ইটনায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বরিবাড়ি ইউনিয়নের পাঁচকাহনীয়া এলাকার একটি নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাইজা (৮) ইটনা উপজেলার বরিবাড়ি ইউনিয়নের পাঁচকাহনীয়া গ্রামের মো. নাইমের মেয়ে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ফাইজা তার ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে নামে। এসময় সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় গ্রামবাসী প্রায় ছয় থেকে সাত ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়েও শিশুটির কোনো সন্ধান পায়নি। আরও পড়ুন নাগর নদীতে গোসলে নেমে প্রাণ গেলো শিশুর পরে শনিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলের কাছেই নদীতে ফাইজার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এসকে রাসেল/এসজেডএইচ/এএসএম
কিশোরগঞ্জের ইটনায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার বরিবাড়ি ইউনিয়নের পাঁচকাহনীয়া এলাকার একটি নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফাইজা (৮) ইটনা উপজেলার বরিবাড়ি ইউনিয়নের পাঁচকাহনীয়া গ্রামের মো. নাইমের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ফাইজা তার ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে নামে। এসময় সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় গ্রামবাসী প্রায় ছয় থেকে সাত ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়েও শিশুটির কোনো সন্ধান পায়নি।

নাগর নদীতে গোসলে নেমে প্রাণ গেলো শিশুর
পরে শনিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলের কাছেই নদীতে ফাইজার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এসকে রাসেল/এসজেডএইচ/এএসএম
What's Your Reaction?