মুষলধারে বৃষ্টিতে খেলা বন্ধ, কীভাবে নির্ধারণ হবে ম্যাচের ভাগ্য?
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বিশেষ করে পাওয়ার প্লের শেষের আগের দুই ওভারে বড় ধাক্কা লাগে টাইগারদের ব্যাটিং লাইনে। ১০ বল ও ১৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে স্বাগতিক শিবির। পাওয়ার প্লেতে তাদের রান দাঁড়ায় ৩ উইকেটে ৪৩। কিন্তু সপ্তম ওভারে চার বল শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। তখন ৬.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৫০ রান। লিটন দাস ২৫ ও তাওহীদ হৃদয় ২ রানে অপরাজিত আছেন। এখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে মিরপুরে। কাভারে ঢাকা আছে পিচ। যদি বাংলাদেশ আর ব্যাটিং করার সুযোগ না পায়, তাহলে নিউজিল্যান্ডের ইনিংস শুরুর জন্য ৫টা ৪৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। টি-টোয়েন্টি ম্যাচে ফল হওয়ার জন্য দুই দলের অন্তত ৫ ওভার করে ব্যাটিং করতে হয়। বাংলাদেশ ৬.৪ ওভার খেলে ফেলেছে। লিটনরা আর ব্যাটিংয়ে না নামতে পারলেও ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু করা যাবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের লক্ষ্য ঠিক হবে ডিএলএস মেথডে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বিশেষ করে পাওয়ার প্লের শেষের আগের দুই ওভারে বড় ধাক্কা লাগে টাইগারদের ব্যাটিং লাইনে। ১০ বল ও ১৪ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে স্বাগতিক শিবির। পাওয়ার প্লেতে তাদের রান দাঁড়ায় ৩ উইকেটে ৪৩।
কিন্তু সপ্তম ওভারে চার বল শেষে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। তখন ৬.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৫০ রান। লিটন দাস ২৫ ও তাওহীদ হৃদয় ২ রানে অপরাজিত আছেন।
এখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে মিরপুরে। কাভারে ঢাকা আছে পিচ। যদি বাংলাদেশ আর ব্যাটিং করার সুযোগ না পায়, তাহলে নিউজিল্যান্ডের ইনিংস শুরুর জন্য ৫টা ৪৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে।
টি-টোয়েন্টি ম্যাচে ফল হওয়ার জন্য দুই দলের অন্তত ৫ ওভার করে ব্যাটিং করতে হয়। বাংলাদেশ ৬.৪ ওভার খেলে ফেলেছে। লিটনরা আর ব্যাটিংয়ে না নামতে পারলেও ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরু করা যাবে। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের লক্ষ্য ঠিক হবে ডিএলএস মেথডে।
What's Your Reaction?