মুহাম্মদ জহুরুল ইসলামের কবিতা
সাম্রাজ্যবাদ নিপাত যাক রুখে দাও সাম্রাজ্যবাদের আগ্রাসন— যে আগ্রাসন মানুষের ভেতরের আলো নিভিয়ে দেয়, যে আগ্রাসন ভাষার ওপর চাপিয়ে দেয় ভয়, স্বপ্ন দেখা চোখের উপর ঠুকে দেয় লোহার পেরেক। রুখে দাও সেই আগ্রাসন- যে আগ্রাসনে মানবতা হয় বিপন্ন, যে আগ্রাসনে মানব জাতি হয় বাস্তুহারা, যে আগ্রাসনে আধিপত্যবাদ ফণা তুলে বিষাক্ত ছোবলের বিষে সভ্যতা বিলিন হয়। রুখে দাও সেই আগ্রাসনের হাত, যে হাত বন্ধুত্বের বদলে শৃঙ্খল তোলে, যে চোখ সহমর্মিতা ভুলে দেখে কেবল দখল আর আধিপত্যের মানচিত্র। আমরা মাটি থেকে উঠে আসা মানুষ, আমাদের শিকড়ে আছে প্রতিবাদের ইতিহাস, রক্তে আছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। ঝড় এলে আমরা গাছের মতো দুলে উঠি, কিন্তু ভেঙে পড়ি না। রুখে দাও আগ্রাসন— কলম দিয়ে, কণ্ঠ দিয়ে, ঐক্যের মুষ্টিবদ্ধ হাত দিয়ে। কারণ নীরবতা মানেই সম্মতি নয়, ভয় মানেই পরাজয় নয়। রুখে দাও সাম্রাজ্যবাদের আগ্রাসন— সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হোক কঠোর প্রতিবাদ, আর সমস্বরে উচ্চারিত হোক— সাম্রাজ্যবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক। যেখানে অন্যায়, সেখানেই হোক প্রতিরোধের শুরু। যেখানে
সাম্রাজ্যবাদ নিপাত যাক
রুখে দাও সাম্রাজ্যবাদের আগ্রাসন—
যে আগ্রাসন মানুষের ভেতরের আলো নিভিয়ে দেয়,
যে আগ্রাসন ভাষার ওপর চাপিয়ে দেয় ভয়,
স্বপ্ন দেখা চোখের উপর ঠুকে দেয় লোহার পেরেক।
রুখে দাও সেই আগ্রাসন-
যে আগ্রাসনে মানবতা হয় বিপন্ন,
যে আগ্রাসনে মানব জাতি হয় বাস্তুহারা,
যে আগ্রাসনে আধিপত্যবাদ ফণা তুলে
বিষাক্ত ছোবলের বিষে সভ্যতা বিলিন হয়।
রুখে দাও সেই আগ্রাসনের হাত,
যে হাত বন্ধুত্বের বদলে শৃঙ্খল তোলে,
যে চোখ সহমর্মিতা ভুলে
দেখে কেবল দখল আর আধিপত্যের মানচিত্র।
আমরা মাটি থেকে উঠে আসা মানুষ,
আমাদের শিকড়ে আছে প্রতিবাদের ইতিহাস,
রক্তে আছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস।
ঝড় এলে আমরা গাছের মতো দুলে উঠি,
কিন্তু ভেঙে পড়ি না।
রুখে দাও আগ্রাসন—
কলম দিয়ে, কণ্ঠ দিয়ে, ঐক্যের মুষ্টিবদ্ধ হাত দিয়ে।
কারণ নীরবতা মানেই সম্মতি নয়,
ভয় মানেই পরাজয় নয়।
রুখে দাও সাম্রাজ্যবাদের আগ্রাসন—
সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হোক কঠোর প্রতিবাদ,
আর সমস্বরে উচ্চারিত হোক—
সাম্রাজ্যবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক।
যেখানে অন্যায়,
সেখানেই হোক প্রতিরোধের শুরু।
যেখানে অন্ধকার,
সেখানেই হোক আলো জ্বালার শপথ।
চলো,
ভয়ের দেয়ালে নিজের বর্ণমালায় লিখে দিই—
সাবধান! মানুষ জেগে আছে।
What's Your Reaction?