মৃত্যুর ১৬ বছর পরও যে অভিনেতাকে ভুলতে পারেনি দর্শক
জনপ্রিয় অভিনেতা চ্যালেঞ্জারের জন্মদিন ছিল গতকাল ১০ আগস্ট। তার জন্মদিন ঘিরে কোনো সংগঠন-সংস্থার ছিল না কোনো আয়োজন বা সভা-সেমিনার। তবে তিনি আলোচ্য হয়ে থাকলেন তার ভক্তদের মধ্যে। তারাই তাকে স্মরণ করেছেন, তার অভাবে বিষাদে ভেসেছেন। একজন শিল্পীর জন্য এই তো প্রাপ্তি। আরও পড়ুন বলুন তো তৌসিফ মাহবুব কোনটি? হুমায়ূন আহমেদের হাত ধরে অভিনয়ে এসে মাত্র আট বছরের ক্যারিয়ারে আড়াই শতাধিক নাটক ও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন চ্যালেঞ্জার। তার প্রায় সবগুলোই আজও তুমুল জনপ্রিয়। বহু নাটকে তার চরিত্রগুলো এখনো দর্শকের সেরা পছন্দের তালিকায়। প্রধান চরিত্রে না থেকেও দর্শকের মনোযোগ কেড়ে নেওয়া যায়- বাংলা নাটকের পর্দায় এর উজ্জ্বল উদাহরণ অভিনেতা চ্যালেঞ্জার। তার সাবলীল অভিনয়, সংলাপ বলার নিজস্ব ধরন আর হাসি-কান্নার স্বতঃস্ফূর্ত প্রকাশ আজও দর্শকের মনে দাগ কেটে আছে। আজ এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন। ১৯৫৯ সালের ১০ আগস্ট ঢাকার খিলগাঁওয়ে জন্মগ্রহণ করেন চ্যালেঞ্জার। তার আসল নাম এ এফ এম তোফাজ্জল হোসেন। অভিনয়ে আসার কোনো পরিকল্পনাই ছিল না তার। কিন্তু কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরেই বদলে যায় তার জীবনের গতিপথ।
জনপ্রিয় অভিনেতা চ্যালেঞ্জারের জন্মদিন ছিল গতকাল ১০ আগস্ট। তার জন্মদিন ঘিরে কোনো সংগঠন-সংস্থার ছিল না কোনো আয়োজন বা সভা-সেমিনার। তবে তিনি আলোচ্য হয়ে থাকলেন তার ভক্তদের মধ্যে। তারাই তাকে স্মরণ করেছেন, তার অভাবে বিষাদে ভেসেছেন। একজন শিল্পীর জন্য এই তো প্রাপ্তি।

বলুন তো তৌসিফ মাহবুব কোনটি?
হুমায়ূন আহমেদের হাত ধরে অভিনয়ে এসে মাত্র আট বছরের ক্যারিয়ারে আড়াই শতাধিক নাটক ও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন চ্যালেঞ্জার। তার প্রায় সবগুলোই আজও তুমুল জনপ্রিয়। বহু নাটকে তার চরিত্রগুলো এখনো দর্শকের সেরা পছন্দের তালিকায়।
প্রধান চরিত্রে না থেকেও দর্শকের মনোযোগ কেড়ে নেওয়া যায়- বাংলা নাটকের পর্দায় এর উজ্জ্বল উদাহরণ অভিনেতা চ্যালেঞ্জার। তার সাবলীল অভিনয়, সংলাপ বলার নিজস্ব ধরন আর হাসি-কান্নার স্বতঃস্ফূর্ত প্রকাশ আজও দর্শকের মনে দাগ কেটে আছে। আজ এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন।
১৯৫৯ সালের ১০ আগস্ট ঢাকার খিলগাঁওয়ে জন্মগ্রহণ করেন চ্যালেঞ্জার। তার আসল নাম এ এফ এম তোফাজ্জল হোসেন। অভিনয়ে আসার কোনো পরিকল্পনাই ছিল না তার। কিন্তু কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরেই বদলে যায় তার জীবনের গতিপথ।
হুমায়ূন আহমেদের ‘হাবলঙ্গের বাজার’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন তিনি। পর্দায় আসার পরপরই নিজের অভিনয়গুণে আলাদা পরিচিতি তৈরি করেন চ্যালেঞ্জার। এমনকি তার নামও বদলে দিয়েছিলেন হুমায়ূন আহমেদ।
নাম বদলের পাশাপাশি অভিনয়জীবনের এই নতুন ‘চ্যালেঞ্জ’ও দারুণভাবে গ্রহণ করেছিলেন তিনি। হুমায়ূন আহমেদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিয়েছেন নিজের অভিনয় দিয়ে। ‘উড়ে যায় বকপক্ষী’, ‘চন্দ্রকারিগর’, ‘কালা কইতর’, ‘বৃক্ষমানব’, ‘যমুনার জল দেখতে কালো’, ‘লীলাবতী’, ‘জুতা বাবা’, ‘খোয়াব নগর’, ‘চোর’ ও ‘পিশাচ মকবুল’সহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি।
শুধু হুমায়ূন আহমেদের নাটকেই নয়, অন্য নির্মাতাদের কাজেও নিজের অভিনয়ের স্বতন্ত্র ছাপ রেখেছেন চ্যালেঞ্জার। মাত্র আট বছরের অভিনয়জীবনে আড়াই শতাধিক নাটক এবং বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
বড় পর্দাতেও তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’ ও ‘শ্যামল ছায়া’, আমজাদ হোসেনের ‘কাল সকালে’, তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ এবং শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’ তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে।
ব্যক্তিজীবনে তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন চ্যালেঞ্জার। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
জন্মদিনে প্রিয় সহকর্মী ও ভাইকে স্মরণ করেছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। সামাজিক যোগাযোগমাধ্যমে চ্যালেঞ্জারকে স্মরণ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন ভাইজান। আপনার পা ফেলা রাস্তায় হাঁটি। মনে মনে আপনাকে খুঁজি।’
২০১০ সালের ১২ অক্টোবর মাত্র ৫১ বছর বয়সে মস্তিষ্কের ক্যানসারে মারা যান চ্যালেঞ্জার। তার মৃত্যুর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও দর্শকের কাছে তার জনপ্রিয়তা কমেনি।
নতুন প্রজন্মের অনেক দর্শকও ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তার নাটক দেখছেন। তার অভিনীত চরিত্রগুলো এখনো দর্শককে হাসায়, কাঁদায়, কখনোবা নীরবে মনে করিয়ে দেয়- অভিনয়ের জন্য বড় চরিত্র নয়, বড় হয়ে ওঠে অভিনয়ের শক্তি। বিশেষ করে ‘উড়ে যায় বকপক্ষী’ নাটকে দোতারা চাচা চরিত্রে অভিনয় করে তিনি নতুন প্রজন্মের কাছেও উপভোগ্য এক অভিনেতা হয়েই অমরত্ব নিয়েছেন।
এলআইএ
What's Your Reaction?
