মেঘনা নদীতে ঘুরতে গিয়ে কিশোর নিখোঁজ

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার চর কাঁকড়ায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মাসুম নামের এক কিশোর স্রোতের কবলে পড়ে নদীতে নিখোঁজ হয়েছেন।  বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মাসুমের সহপাঠী নাবিল বলেন, আমরা স্কুলের ১৪ বন্ধু মেঘনা নদীর চর কাঁকড়ায় ঘুরতে যাই। দুপুর ১টার দিকে আমরা ১১ জন রান্নার কাজে ব্যস্ত ছিলাম। মাসুমসহ তিনজন নদীতে রেখে আসা আমাদের নৌকা দেখতে যায়। সেখানে বড় ঢেউয়ের কবলে পড়ে তিনজন ভেসে যায়। এক পর্যায়ে দুজন ফিরে এলেও মাসুম ফিরে আসেনি। আমরা সারাদিন খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যায় চলে আসছি। ‎নিখোঁজ মাসুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মাসুম তার বন্ধুদের সাথে নদীর চরে ঘুরতে গেলে সেখানে নদী স্রোতের সঙ্গে ভেসে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও এখনো সন্ধান পাওয়া যায়নি।  ‎কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, নিখোঁজের খবর শুনে আমরা বিষয়টি নৌপুলিশকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow