মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপে
২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচেই নতুন মাইলফলক স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপে। সেনেগালের বিপক্ষে ফ্রান্সের জার্সিতে জোড়া গোল করে পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন ফরাসি অধিনায়ক। সেনেগালের বিপক্ষে করা দুই গোলে বিশ্বকাপে এমবাপের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। এর মাধ্যমে তিনি সমতায় পৌঁছে গেছেন জার্মানির কিংবদন্তি জার্ড মুলারের সঙ্গে। একই সঙ্গে ছাড়িয়ে গেছেন আর্জেন্টিনার লিওনেল মেসিকে এবং ফ্রান্সের জাস্ট ফন্টেইনকে। মাত্র ২৭ বছর বয়সে এবং নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে নেমেই এমবাপে এখন তালিকায় তার ওপরে থাকা দুই কিংবদন্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তার সামনে এখন শুধু ব্রাজিলের রোনাল্ডো নাজারিও, যার বিশ্বকাপ গোল ১৫টি এবং জার্মানির মিরোসাল ক্লোসে, যার রেকর্ড ১৬ গোল। ফলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এমবাপের নাগালের মধ্যেই। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই রেকর্ড নিজের করে নেওয়ার বড় সুযোগ রয়েছে ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ডের সামনে। এমএমআর
২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচেই নতুন মাইলফলক স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপে। সেনেগালের বিপক্ষে ফ্রান্সের জার্সিতে জোড়া গোল করে পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন ফরাসি অধিনায়ক।
সেনেগালের বিপক্ষে করা দুই গোলে বিশ্বকাপে এমবাপের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪-তে। এর মাধ্যমে তিনি সমতায় পৌঁছে গেছেন জার্মানির কিংবদন্তি জার্ড মুলারের সঙ্গে। একই সঙ্গে ছাড়িয়ে গেছেন আর্জেন্টিনার লিওনেল মেসিকে এবং ফ্রান্সের জাস্ট ফন্টেইনকে।
মাত্র ২৭ বছর বয়সে এবং নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে নেমেই এমবাপে এখন তালিকায় তার ওপরে থাকা দুই কিংবদন্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তার সামনে এখন শুধু ব্রাজিলের রোনাল্ডো নাজারিও, যার বিশ্বকাপ গোল ১৫টি এবং জার্মানির মিরোসাল ক্লোসে, যার রেকর্ড ১৬ গোল।
ফলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন এমবাপের নাগালের মধ্যেই। বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই রেকর্ড নিজের করে নেওয়ার বড় সুযোগ রয়েছে ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ডের সামনে।
এমএমআর
What's Your Reaction?