মেসির অবসর এবং তার আর্জেন্টিনা কোচ থাকা প্রসঙ্গে যা বললেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগ ধরে রাখতে পারেননি প্রধান কোচ লিওনেল স্কালোনি। নিজের ভবিষ্যৎ এবং অধিনায়ক লিওনেল মেসির জাতীয় দলে থাকা না থাকা—দুই বিষয়েই স্পষ্ট কোনো উত্তর দেননি তিনি। সংবাদ সম্মেলনের শেষদিকে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্কালোনি। এরপর আবেগে আর কথা বলতে না পেরে তিনি সংবাদ সম্মেলন শেষ করেন। কক্ষ ছাড়ার সময় উপস্থিত সাংবাদিকরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে বিদায় জানান। মেসির অবসর নিয়ে প্রশ্ন করা হলে স্কালোনি জানান, ‘এ বিষয়ে এখনো তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। স্কালোনি বলেন, না, মেসি আমাকে কিছু বলেনি। সত্যি বলতে, লিওর সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়নি।’ নিজের ভবিষ্যৎ নিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, তিনি প্রথমে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে কথা বলবেন, ‘আমি জানি আমি কী করতে চাই। আমার চুক্তি আমি পূরণ করব। তবে আমারও সময় নিয়ে ভাবার প্রয়োজন আছে। জানি না, এর চেয়েও বড় কিছু করতে পারব কি না। সভাপতির সঙ্গে কথা বলতে হবে। তিনি সবসময় আমার পাশে ছিলেন,

মেসির অবসর এবং তার আর্জেন্টিনা কোচ থাকা প্রসঙ্গে যা বললেন স্কালোনি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আবেগ ধরে রাখতে পারেননি প্রধান কোচ লিওনেল স্কালোনি। নিজের ভবিষ্যৎ এবং অধিনায়ক লিওনেল মেসির জাতীয় দলে থাকা না থাকা—দুই বিষয়েই স্পষ্ট কোনো উত্তর দেননি তিনি।

সংবাদ সম্মেলনের শেষদিকে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন স্কালোনি। এরপর আবেগে আর কথা বলতে না পেরে তিনি সংবাদ সম্মেলন শেষ করেন। কক্ষ ছাড়ার সময় উপস্থিত সাংবাদিকরা দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে বিদায় জানান।

মেসির অবসর নিয়ে প্রশ্ন করা হলে স্কালোনি জানান, ‘এ বিষয়ে এখনো তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। স্কালোনি বলেন, না, মেসি আমাকে কিছু বলেনি। সত্যি বলতে, লিওর সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়নি।’

নিজের ভবিষ্যৎ নিয়ে আর্জেন্টাইন কোচ বলেন, তিনি প্রথমে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে কথা বলবেন, ‘আমি জানি আমি কী করতে চাই। আমার চুক্তি আমি পূরণ করব। তবে আমারও সময় নিয়ে ভাবার প্রয়োজন আছে। জানি না, এর চেয়েও বড় কিছু করতে পারব কি না। সভাপতির সঙ্গে কথা বলতে হবে। তিনি সবসময় আমার পাশে ছিলেন, এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।’

ফাইনালে পরাজয়ের পরও দলের লড়াইয়ের প্রশংসা করেন স্কালোনি। তিনি বলেন, রানার্সআপ হওয়াও একটি বড় অর্জন এবং সমর্থকদের সেটির মূল্যায়ন করা উচিত।

স্কালোনি বলেন, ‘মানুষকে বোঝানো কঠিন যে দ্বিতীয় হওয়াও একটি অর্জন। এটাও এক ধরনের সাফল্য। আমরা কীভাবে এখানে পৌঁছেছি, মানুষ সেটি মনে রাখুক। ড্রেসিংরুমে যতটা কাঁদার ছিল, কেঁদে নিয়েছি। এখন শুধু কৃতজ্ঞতা আছে। আমরা দুর্দান্ত একটি দলের বিপক্ষে খেলেছি। স্পেনের প্রতিটি খেলোয়াড়ই আমাদের বলেছে, আমরা যেভাবে লড়েছি তাতে তারা বিস্মিত হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মও যেন এই দলকে এভাবেই মনে রাখে।’

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow