মেসির ইনজুরি নিয়ে সবশেষ যা জানা গেলো

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। এই সময়ে এসে ইনজুরিতে পড়লেন লিওনেল মেসি? ভক্ত-সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ। ইন্টার মিয়ামির শেষ ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৭৩ মিনিটে মাঠ ছাড়েন মেসি। এরপর তিনি সরাসরি ড্রেসিংরুমে চলে যান। ম্যাচে বাম পায়ে অস্বস্তি অনুভব করতে দেখা যায় আর্জেন্টাইন কিংবদন্তিকে। ম্যাচের ৬৯ মিনিটে তিনি আক্রমণে এগিয়ে গেলেও হঠাৎ থেমে যান এবং পরে সতীর্থদের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর কোচিং স্টাফ তাকে বদলি করে মাতেও সিলভেত্তিকে নামান। তবে কি মেসি ইনজুরিতে পড়েছেন? সবশেষ আপডেট পাওয়া গেলো ইন্টার মিয়ামির কোচ গিলের্মো হোইসের কাছে। তিনি শোনালেন আশার খবর। হোইস নিশ্চিত করেছেন যে, মেসি ইনজুরিতে পড়েননি। এটি ছিল শুধুই সতর্কতামূলক সিদ্ধান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোইস বলেন, ‘আমরা এখনও চূড়ান্ত মেডিকেল রিপোর্ট পাইনি। তবে লিও (মেসি) ক্লান্ত ও অবসন্ন অনুভব করছিল। সেই ক্লান্তির কারণেই আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি।’ এর ফলে মেসির চোট নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হয়েছে।  এমএমআর

মেসির ইনজুরি নিয়ে সবশেষ যা জানা গেলো

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। এই সময়ে এসে ইনজুরিতে পড়লেন লিওনেল মেসি? ভক্ত-সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ।

ইন্টার মিয়ামির শেষ ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৭৩ মিনিটে মাঠ ছাড়েন মেসি। এরপর তিনি সরাসরি ড্রেসিংরুমে চলে যান। ম্যাচে বাম পায়ে অস্বস্তি অনুভব করতে দেখা যায় আর্জেন্টাইন কিংবদন্তিকে।

ম্যাচের ৬৯ মিনিটে তিনি আক্রমণে এগিয়ে গেলেও হঠাৎ থেমে যান এবং পরে সতীর্থদের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর কোচিং স্টাফ তাকে বদলি করে মাতেও সিলভেত্তিকে নামান।

তবে কি মেসি ইনজুরিতে পড়েছেন? সবশেষ আপডেট পাওয়া গেলো ইন্টার মিয়ামির কোচ গিলের্মো হোইসের কাছে। তিনি শোনালেন আশার খবর।

হোইস নিশ্চিত করেছেন যে, মেসি ইনজুরিতে পড়েননি। এটি ছিল শুধুই সতর্কতামূলক সিদ্ধান্ত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোইস বলেন, ‘আমরা এখনও চূড়ান্ত মেডিকেল রিপোর্ট পাইনি। তবে লিও (মেসি) ক্লান্ত ও অবসন্ন অনুভব করছিল। সেই ক্লান্তির কারণেই আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি।’

এর ফলে মেসির চোট নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই দূর হয়েছে। 

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow