মেসির বিপক্ষে ইয়ামালের ওপর ভরসা পিকের

বিশ্বকাপের ফাইনালে একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। এই মহারণের আগে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, লিওনেল মেসিকে থামানো ফুটবলের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। ইএসপিএন সেন্ট্রোআমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেন, মাত্র অল্প বয়সেই ইয়ামাল অসাধারণ পরিণত মানসিকতা দেখিয়েছেন এবং বড় মঞ্চে নিজের সেরাটা দেওয়ার ক্ষমতা তার রয়েছে, ‘আমার বিশ্বাস, সে সত্যিই একজন বিশেষ এবং অনন্য প্রতিভা। আশা করি, রোববার সে বিশ্বচ্যাম্পিয়ন হবে।’ আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির প্রশংসায়ও পঞ্চমুখ ছিলেন পিকে। তার মতে, মেসিকে আটকানোর নির্ভরযোগ্য কোনো উপায় নেই, ‘সে অসাধারণ। তাকে একজন, দুজন বা তিনজন খেলোয়াড় দিয়েও মার্কিং করো না কেন, সে ঠিকই প্রতিপক্ষের রক্ষণে ফাঁক খুঁজে বের করবে।’ পিকে আরও বলেন, ‘কখনও নিখুঁত পাস দিয়ে, কখনও গোল করে, আবার কখনও সতীর্থকে ফাঁকা জায়গায় সুযোগ তৈরি করে — সে সবসময়ই তার দলের জন্য পার্থক্য গড়ে দেয়।’ স্পেন কোচ লুইস দে লা ফুয

মেসির বিপক্ষে ইয়ামালের ওপর ভরসা পিকের

বিশ্বকাপের ফাইনালে একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। এই মহারণের আগে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বার্সেলোনার সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, লিওনেল মেসিকে থামানো ফুটবলের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি।

ইএসপিএন সেন্ট্রোআমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেন, মাত্র অল্প বয়সেই ইয়ামাল অসাধারণ পরিণত মানসিকতা দেখিয়েছেন এবং বড় মঞ্চে নিজের সেরাটা দেওয়ার ক্ষমতা তার রয়েছে, ‘আমার বিশ্বাস, সে সত্যিই একজন বিশেষ এবং অনন্য প্রতিভা। আশা করি, রোববার সে বিশ্বচ্যাম্পিয়ন হবে।’

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির প্রশংসায়ও পঞ্চমুখ ছিলেন পিকে। তার মতে, মেসিকে আটকানোর নির্ভরযোগ্য কোনো উপায় নেই, ‘সে অসাধারণ। তাকে একজন, দুজন বা তিনজন খেলোয়াড় দিয়েও মার্কিং করো না কেন, সে ঠিকই প্রতিপক্ষের রক্ষণে ফাঁক খুঁজে বের করবে।’

পিকে আরও বলেন, ‘কখনও নিখুঁত পাস দিয়ে, কখনও গোল করে, আবার কখনও সতীর্থকে ফাঁকা জায়গায় সুযোগ তৈরি করে — সে সবসময়ই তার দলের জন্য পার্থক্য গড়ে দেয়।’

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেরও প্রশংসা করেছেন পিকে। তার মতে, দলে প্রতিটি পজিশনে স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করতে সফল হয়েছেন এই কোচ।

বিশেষ করে অ্যালেক্স বায়েনার পারফরম্যান্সের প্রশংসা করেন তিনি। যদিও টুর্নামেন্টের শুরুতে পেদ্রিকে বেঞ্চে দেখে কিছুটা বিস্মিত হয়েছিলেন বলে জানান পিকে।

পিকের মতে, বিশ্বকাপের মতো ছোট টুর্নামেন্টে শুধু তারকারা নন, যেকোনো খেলোয়াড়ই নায়ক হয়ে উঠতে পারেন, ‘বিশ্বকাপ কোনো একক খেলোয়াড় জেতে না, জেতে পুরো দল। এমন টুর্নামেন্টে যেকোনো ফুটবলারই গুরুত্বপূর্ণ মুহূর্তে নায়ক হয়ে উঠতে পারে।’

রোববারের ফাইনালে তাই পিকের বিশ্বাস, লামিন ইয়ামালের মতো তরুণদের নেতৃত্বে স্পেনের সামনে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের বাস্তব সুযোগ রয়েছে। তবে একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, মেসির মতো একজন খেলোয়াড় থাকলে ম্যাচের ভাগ্য যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow