মেসি ও আর্জেন্টিনাকে নিয়ে এবার মুখ খুললেন রিভালদো
ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা বিশ্বের অন্যতম তীব্র। দুই দেশের সমর্থকদের মধ্যে যেমন আবেগের লড়াই রয়েছে, তেমনি মাঠেও প্রতিটি ম্যাচ আলাদা উত্তেজনা তৈরি করে। কিন্তু সেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেরই বিশ্বকাপজয়ী কিংবদন্তি রিভালদো এবার প্রকাশ্যে প্রশংসা করেছেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলকে।
২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তা প্রকাশ করেন তিনি। পরে সেই পোস্টটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ম্যাচটিতে একসময় ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। লিওনেল মেসি শুরুতে একটি পেনাল্টিও মিস করেন। কিন্তু শেষ ১৩ মিনিটে তিনটি গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মেসি একটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন এবং পুরো প্রত্যাবর্তনের নেতৃত্ব দেন। ম্যাচ শেষে আবেগে কেঁদে ফেলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই নাটকীয় জয়ের পর রিভালদো তার পোস্টে লেখেন, ‘কী দুর্দান্ত লড়াকু মানসিকতা, কী জয়ের ইচ্ছা, কী অসাধারণ স
ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা বিশ্বের অন্যতম তীব্র। দুই দেশের সমর্থকদের মধ্যে যেমন আবেগের লড়াই রয়েছে, তেমনি মাঠেও প্রতিটি ম্যাচ আলাদা উত্তেজনা তৈরি করে। কিন্তু সেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেরই বিশ্বকাপজয়ী কিংবদন্তি রিভালদো এবার প্রকাশ্যে প্রশংসা করেছেন লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলকে।
২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এ মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তা প্রকাশ করেন তিনি। পরে সেই পোস্টটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ম্যাচটিতে একসময় ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। লিওনেল মেসি শুরুতে একটি পেনাল্টিও মিস করেন। কিন্তু শেষ ১৩ মিনিটে তিনটি গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মেসি একটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তা করেন এবং পুরো প্রত্যাবর্তনের নেতৃত্ব দেন। ম্যাচ শেষে আবেগে কেঁদে ফেলেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই নাটকীয় জয়ের পর রিভালদো তার পোস্টে লেখেন, ‘কী দুর্দান্ত লড়াকু মানসিকতা, কী জয়ের ইচ্ছা, কী অসাধারণ সংগ্রাম এবং সবার নিবেদন! বিশ্বকাপে মাঠে সমর্থকরা ঠিক এমন ফুটবলই দেখতে চায়।’ তার এই মন্তব্য মূলত আর্জেন্টিনা দলের শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়া মানসিকতার প্রশংসা হিসেবেই দেখা হচ্ছে।
লিওনেল মেসিকে নিয়েও আলাদা করে প্রশংসা করেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা। তিনি লেখেন, ‘লিওনেল মেসিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। কী অসাধারণ একজন ফুটবলার! নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলেও তিনি এখনও আর্জেন্টিনার জার্সির প্রতি একই রকম আবেগ দেখাচ্ছেন। তিনি লড়ছেন, উদযাপন করছেন, কাঁদছেন এবং আবারও দলের জন্য নির্ণায়ক হয়ে উঠেছেন।'রিভালদোর পোস্টের সবচেয়ে আলোচিত অংশ ছিল শেষের মন্তব্য। তিনি লিখেছেন, 'আমি ব্রাজিলিয়ান এবং সবসময় আমার দেশের পক্ষেই থাকব। কিন্তু ভালো ফুটবলের প্রশংসা করতেই হয়। আর্জেন্টিনাকে অভিনন্দন, তারা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।’
রিভালদোর এই বার্তা কেবল মেসির ব্যক্তিগত নৈপুণ্যের প্রশংসা নয়, বরং পুরো আর্জেন্টিনা দলের লড়াই করার মানসিকতা, আত্মবিশ্বাস এবং শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত হার না মানার মনোভাবের প্রতিও শ্রদ্ধা। দীর্ঘদিনের ব্রাজিল–আর্জেন্টিনা ফুটবল প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে এমন মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
রিভালদো অতীতেও বহুবার বলেছেন, ব্রাজিলই তার প্রথম ভালোবাসা এবং আন্তর্জাতিক ফুটবলে তিনি সবসময় নিজের দেশকেই সমর্থন করেন। তবে তিনি একই সঙ্গে বিশ্বাস করেন, ফুটবলের সৌন্দর্য শুধু নিজের দলের জয়ে নয়, প্রতিপক্ষের অসাধারণ পারফরম্যান্সকে সম্মান জানানোর মধ্যেও রয়েছে। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তনের পর তার সর্বশেষ বার্তাও সেই দর্শনেরই প্রতিফলন।