মেসি বন্দনায় সরব সোশ্যাল মিডিয়া

চলতি ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন লিওনেল মেসি। প্রতিপক্ষ আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে মেসির দল। একই সঙ্গে আলজেরিয়ার রক্ষণভাগকে বারবার ভেঙে হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে গোলের আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। খেলা শেষ না হতেই মেসি বন্দনায় সরব হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বাংলাদেশের মেসিভক্ত নেটিজেনরা প্রশংসা করছেন প্রিয় খেলোয়াড়ের। তাদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে নেটদুনিয়ায়। আরও পড়ুন বিশ্বকাপে ফ্যান বিতর্কে সরব সোশ্যাল মিডিয়া কাজী সাঈদ লিখেছেন, ‘বিশ্বকাপে প্রথমবারের মতো হ্যাটট্রিক করলেন মেসি এবং বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডে সমতা আনলেন।’ সামির মাহমুদ লিখেছেন, ‘মেসিময় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের এক ঝলক। সবার চোখ ছিল মেসির দিকে। হ্যাটট্রিক করে মেসিও দিলেন এর প্রতিদান। অভিনন্দন মেসি!’ মেসির প্রশংসা করে মো. সারজিস আলম লিখেছেন, ‘শুরু হ্যাটট্রিক দিয়ে, ফিরবো ফোর স্টার নিয়ে।’ আরও পড়ুন বিশ্বকাপের মঞ্চে সঞ্জয়ের পোশাকে বাংলাদেশ জাহিদ হাসান লিখেছেন, ‘মেসির হাতে বিশ্বকাপ দেখেছি। মেসির হ্যাটট্রিক দেখেছি।

মেসি বন্দনায় সরব সোশ্যাল মিডিয়া

চলতি ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচেই দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন লিওনেল মেসি। প্রতিপক্ষ আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে মেসির দল। একই সঙ্গে আলজেরিয়ার রক্ষণভাগকে বারবার ভেঙে হ্যাটট্রিক পূর্ণ করেছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে গোলের আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

খেলা শেষ না হতেই মেসি বন্দনায় সরব হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বাংলাদেশের মেসিভক্ত নেটিজেনরা প্রশংসা করছেন প্রিয় খেলোয়াড়ের। তাদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে নেটদুনিয়ায়।

কাজী সাঈদ লিখেছেন, ‘বিশ্বকাপে প্রথমবারের মতো হ্যাটট্রিক করলেন মেসি এবং বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডে সমতা আনলেন।’

সামির মাহমুদ লিখেছেন, ‘মেসিময় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের এক ঝলক। সবার চোখ ছিল মেসির দিকে। হ্যাটট্রিক করে মেসিও দিলেন এর প্রতিদান। অভিনন্দন মেসি!’

মেসির প্রশংসা করে মো. সারজিস আলম লিখেছেন, ‘শুরু হ্যাটট্রিক দিয়ে, ফিরবো ফোর স্টার নিয়ে।’

জাহিদ হাসান লিখেছেন, ‘মেসির হাতে বিশ্বকাপ দেখেছি। মেসির হ্যাটট্রিক দেখেছি। মেসি বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। মেসি তার ভক্তদের সব দিয়েছেন। ডিবক্সের বাইরে থেকে সবচেয়ে বড় গোল করার রেকর্ড গড়েছেন মেসি।’

আহমেদ ইশতিয়াক লিখেছেন, ‘জীবনানন্দের কবিতা, নাকি মেসির গোল? কোনটা বেশি ভালো? কনফিউশানে পইড়া যাই রে!’

সাদাত হোসাইন লিখেছেন, ‌‘মেসির সেই স্বপ্নময় হ্যাটট্রিক যদি চোখের সামনে বসে দেখার অভিজ্ঞতা হয়, তবে তারচেয়ে সুন্দর মুহূর্ত, সুন্দর অনুভূতি আর কী হতে পারে? কিছুই না। কিচ্ছু না। ভালোবাসা প্রিয় মেসি, লিওনেল মেসি। দ্য ম্যান, দ্য মিথ, দ্য মিরাকল।’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow