মেহেরপুরে জামানত হারাচ্ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচনের বিধি অনুযায়ী, কোনো নির্বাচনি আসনে মোট বৈধ ভোটের কমপক্ষে শতকরা সাড়ে ১২ ভাগ ভোট না পেলে প্রার্থীর জমাকৃত জামানত বাজেয়াপ্ত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে মেহেরপুরের দুটি সংসদীয় আসনে এ শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তিন প্রার্থীর জামানত হারানো প্রায় নিশ্চিত হয়েছে।  জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, সরকারিভাবে আনুষ্ঠানিক ফল ঘোষণা ও গেজেট প্রকাশের পরই জামানত বাজেয়াপ্তের প্রক্রিয়া কার্যকর হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। উভয় আসনেই তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী। মেহেরপুর-১ সংসদীয় আসনে পোস্টাল ভোট বাদে মোট ১২৩টি ভোটকেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২১ হাজার ৪৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাসুদ অরুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৮৭ ভোট

মেহেরপুরে জামানত হারাচ্ছেন যারা

জাতীয় সংসদ নির্বাচনের বিধি অনুযায়ী, কোনো নির্বাচনি আসনে মোট বৈধ ভোটের কমপক্ষে শতকরা সাড়ে ১২ ভাগ ভোট না পেলে প্রার্থীর জমাকৃত জামানত বাজেয়াপ্ত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে মেহেরপুরের দুটি সংসদীয় আসনে এ শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় তিন প্রার্থীর জামানত হারানো প্রায় নিশ্চিত হয়েছে। 

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, সরকারিভাবে আনুষ্ঠানিক ফল ঘোষণা ও গেজেট প্রকাশের পরই জামানত বাজেয়াপ্তের প্রক্রিয়া কার্যকর হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। উভয় আসনেই তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী।

মেহেরপুর-১ সংসদীয় আসনে পোস্টাল ভোট বাদে মোট ১২৩টি ভোটকেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২১ হাজার ৪৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মাসুদ অরুন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৮৭ ভোট।

এ আসনে প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করেন আরও দুই রাজনৈতিক দলের প্রার্থী। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) প্রার্থী মোহা. মিজানুর রহমান কাস্তে প্রতীকে পেয়েছেন মাত্র ৭৮১ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ১ হাজার ৩৯০ ভোট। মোট প্রদত্ত ভোটের শতকরা সাড়ে ১২ ভাগের কম ভোট পাওয়ায় নির্বাচনী বিধি অনুযায়ী এ দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হতে যাচ্ছে।

অপরদিকে, মেহেরপুর-২ সংসদীয় আসনে পোস্টাল ভোট বাদে বাকি ৯০টি কেন্দ্রের ফলাফলে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট প্রার্থী নাজমুল হুদা দাঁড়িপাল্লা প্রতীকে ৯৬ হাজার ৩০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আমজাদ হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৯৮৮ ভোট।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর প্রার্থী জাতীয় পার্টির আব্দুল বাকী লাঙ্গল প্রতীকে পেয়েছেন মাত্র ১ হাজার ৮২৫ ভোট। নির্ধারিত ভোটের সীমা অতিক্রমে ব্যর্থ হওয়ায় তারও জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা রয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা ও গেজেট প্রকাশের পর সংশ্লিষ্ট প্রার্থীদের জামানত বাজেয়াপ্তের আইনি প্রক্রিয়া শুরু হবে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ মেহেরপুর জেলায় নারী ভোটারদের আধিক্যসহ সব বয়সী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। রিটার্নিং কর্মকর্তার ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী মেহেরপুর-১ সংসদীয় আসনে ভোটার উপস্থিতির হার ছিল ৭৩ দশমিক ৫৭ শতাংশ এবং মেহেরপুর-২ সংসদীয় আসনে ৬৯ দশমিক ৯৩ শতাংশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow