মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইফা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রচণ্ড জ্বর ও ডেঙ্গু উপসর্গ নিয়ে শনিবার (১৮ জুলাই) দুপুরে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় শিশুটির ডেঙ্গু ধরা পড়ে। শনিবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে শিশু ইফা আক্তার মারা যায়। ইফা আক্তার মোংলা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার শাকিল তালুকদারের কন্যা। মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, ‘রবিবার সকালে নতুন করে তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতজন রোগী চিকিৎসা নিচ্ছেন। গড়ে প্রতিদিন তিন থেকে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে আসছে। আবু হোসাইন সুমন/কেজে/জেআইএম

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ইফা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রচণ্ড জ্বর ও ডেঙ্গু উপসর্গ নিয়ে শনিবার (১৮ জুলাই) দুপুরে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় শিশুটির ডেঙ্গু ধরা পড়ে।

শনিবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে শিশু ইফা আক্তার মারা যায়।

ইফা আক্তার মোংলা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার শাকিল তালুকদারের কন্যা।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, ‘রবিবার সকালে নতুন করে তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় সাতজন রোগী চিকিৎসা নিচ্ছেন। গড়ে প্রতিদিন তিন থেকে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে আসছে।

আবু হোসাইন সুমন/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow