মোটা অংকের পার্সেল নিয়ে ডেলিভারিম্যানের হয়রানি, অতিষ্ঠ ব্যবসায়ী

অনলাইনে পণ্য বেচাকেনায় তিক্ত অভিজ্ঞতা কমবেশি সবার রয়েছে। তবে এবার সামনে এসেছে ভিন্ন ঘটনা। মোটা অংকের পার্সেল সস্তায় বিক্রি করে দিয়েছেন এক ডেলিভারিম্যান। এরপর ব্যবসায়ীকে রীতিমতো তিনি এটি নিয়ে নাকানিচুবানি খাইয়েছেন।  শনিবার (০৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ওই ব্যবসায়ীর অভিযোগ, তার ২০ হাজার রুপির পার্সেল বিক্রি করে দিয়েছেন এক ডেলিভারি ম্যান। এরপর সেটি ফেরত দিতে ব্যবসায়ীর কাছে আরও ২ হাজার রুপি দাবি করেছেন তিনি।  সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এক্সে ভাইরাল হওয়া এক পোস্টে ইউসুফ উনঝাওয়ালা নামের ওই ব্যবসায়ী জানান, তিনি প্রায় ২০ হাজার রুপি মূল্যের একটি পণ্য পাঠাতে উবারের ডেলিভারি সেবা ব্যবহার করেছিলেন। কিন্তু ডেলিভারিটি পরে ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হয়। ব্যবসায়ী তার পোস্টে ড্রাইভারের সঙ্গে হওয়া কথোপকথনের স্ক্রিনশটও শেয়ার করেন। উনঝাওয়ালা লেখেন, ড্রাইভার বুকিংটি ‘ফেইল’ দেখিয়ে বলে যে সে পণ্যটি অন্য একজনের কাছে ২ হাজার রুপিতে বিক্রি করে দিয়েছে। এরপর সেটি ফেরত দেওয়ার জন্য আমাদের কাছেই ২ হাজার রুপি দাবি করে। বুকিংয়ের স্ক্রি

মোটা অংকের পার্সেল নিয়ে ডেলিভারিম্যানের হয়রানি, অতিষ্ঠ ব্যবসায়ী

অনলাইনে পণ্য বেচাকেনায় তিক্ত অভিজ্ঞতা কমবেশি সবার রয়েছে। তবে এবার সামনে এসেছে ভিন্ন ঘটনা। মোটা অংকের পার্সেল সস্তায় বিক্রি করে দিয়েছেন এক ডেলিভারিম্যান। এরপর ব্যবসায়ীকে রীতিমতো তিনি এটি নিয়ে নাকানিচুবানি খাইয়েছেন। 

শনিবার (০৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ওই ব্যবসায়ীর অভিযোগ, তার ২০ হাজার রুপির পার্সেল বিক্রি করে দিয়েছেন এক ডেলিভারি ম্যান। এরপর সেটি ফেরত দিতে ব্যবসায়ীর কাছে আরও ২ হাজার রুপি দাবি করেছেন তিনি।  সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এক্সে ভাইরাল হওয়া এক পোস্টে ইউসুফ উনঝাওয়ালা নামের ওই ব্যবসায়ী জানান, তিনি প্রায় ২০ হাজার রুপি মূল্যের একটি পণ্য পাঠাতে উবারের ডেলিভারি সেবা ব্যবহার করেছিলেন। কিন্তু ডেলিভারিটি পরে ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হয়। ব্যবসায়ী তার পোস্টে ড্রাইভারের সঙ্গে হওয়া কথোপকথনের স্ক্রিনশটও শেয়ার করেন।

উনঝাওয়ালা লেখেন, ড্রাইভার বুকিংটি ‘ফেইল’ দেখিয়ে বলে যে সে পণ্যটি অন্য একজনের কাছে ২ হাজার রুপিতে বিক্রি করে দিয়েছে। এরপর সেটি ফেরত দেওয়ার জন্য আমাদের কাছেই ২ হাজার রুপি দাবি করে। বুকিংয়ের স্ক্রিনশট এবং আমার কর্মীর সঙ্গে তার হোয়াটসঅ্যাপ চ্যাট সংযুক্ত করেছি।

ভিরাজ নামের ওই ড্রাইভার তার সুজুকি অ্যাক্সেস ১২৫ মোটরবাইকে পার্সেলটি নিয়েছিলেন। পরে চাপ প্রয়োগ করা হলে তিনি পরদিন পার্সেল ফেরত দেওয়ার কথা জানান। পোস্টটি ভাইরাল হওয়ার পর অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী উবারকে ট্যাগ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যরা উনঝাওয়ালাকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেন।

এক ব্যবহারকারী বলেন, এটা এখন সরাসরি পুলিশের বিষয়, কারণ এটি স্পষ্ট চুরি। রআরেকজন লেখেন, এটা অবিশ্বাস্য! ১৯ হাজার রুপির পণ্য ২ হাজারে বিক্রি করে দিয়েছে। ঠিক যেন ভুল পরামর্শ দিয়ে উধাও হয়ে যাওয়া ব্রোকারদের মতো।

তৃতীয় আরেকজন বলেন, উবার বলবে তারা শুধু একটি প্ল্যাটফর্ম, আর উবারে পরিবহন করা পণ্যের জন্য তারা মাত্র ৫ হাজার রুপি পর্যন্ত দায় নেয়। আগে তাকে ২ হাজার রুপি দিয়ে পণ্য ফেরত নিন, তারপর পরদিন গিয়ে তাকে ভালোভাবে শিক্ষা দিন।

প্রতিবেদনে বলা হয়েছে, যদিও উবার থেকে কোনো কার্যকর সহায়তা পাওয়া যায়নি। পরে আরেকটি পোস্টে উনঝাওয়ালা জানান যে পুলিশের সহায়তায় তিনি শেষ পর্যন্ত পণ্যটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

উনঝাওয়ালা জানান, পুলিশের ফোনকলের কারণে পার্সেলটি উদ্ধার সম্ভব হলেও পুরো ঘটনায় তাকে আর্থিক ক্ষতি ও হয়রানির শিকার হতে হয়েছে। গ্রাহকের জরুরি ভিত্তিতে পণ্যটি প্রয়োজন ছিল, কিন্তু বিলম্বের কারণে তিনি সেই চাহিদা পূরণ করতে পারেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow