মোরেলগঞ্জে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

 বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে রাতে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামের এক যুবক লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, লিমন মোল্লা রাত ১২ টার দিকে নিজ ঘরে মোবাইলে লাইফ চালিয়ে ঘরের আড়ার সাথে কাপড় পেচিয়ে আত্মহত্যা করে। এসময় সে বাড়িতে একাই ছিল। সে ঐ এলাকার জনৈক সিরাজ মোল্লার ছেলে। ব্যক্তিগত জীবনে সে এক শিশু কন্যার জনক। আত্মহত্যার আগে ঢাকায় অবস্থানরত স্ত্রী উর্মির সাথে কথাও বলেছেন। লিমনের একমাত্র কন্যা সন্তান পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় নানীর সাথে থাকে। স্ত্রীর সাথে মনোমালিন্য,পারিবারিক দ্বন্ধ ও নানা মানসিক চাপের কারনে সে আত্মহত্যার করেছে বলে জানা গেছে। লিমন মোল্লা তার পিতা-মাতার একমাত্র সন্তান। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। মোরেলগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের হয়েছে বলে ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন।

মোরেলগঞ্জে ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা

 বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে রাতে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামের এক যুবক লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিমন মোল্লা রাত ১২ টার দিকে নিজ ঘরে মোবাইলে লাইফ চালিয়ে ঘরের আড়ার সাথে কাপড় পেচিয়ে আত্মহত্যা করে। এসময় সে বাড়িতে একাই ছিল। সে ঐ এলাকার জনৈক সিরাজ মোল্লার ছেলে। ব্যক্তিগত জীবনে সে এক শিশু কন্যার জনক।

আত্মহত্যার আগে ঢাকায় অবস্থানরত স্ত্রী উর্মির সাথে কথাও বলেছেন। লিমনের একমাত্র কন্যা সন্তান পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় নানীর সাথে থাকে। স্ত্রীর সাথে মনোমালিন্য,পারিবারিক দ্বন্ধ ও নানা মানসিক চাপের কারনে সে আত্মহত্যার করেছে বলে জানা গেছে।

লিমন মোল্লা তার পিতা-মাতার একমাত্র সন্তান। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। মোরেলগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের হয়েছে বলে ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow