মোহাম্মদপুরে আগুনে পুড়লো ফাস্ট ফুডের দোকান
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের সি ব্লকে অগ্নিকাণ্ডে একটি ফাস্ট ফুডের দোকান পুড়ে গেছে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। এরপর মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই কর্মকর্তা। এদিকে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. জাহাঙ্গীর বলেন, আমরা সাড়ে ৮টার দিকে তাজমহল রোডে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে সেখানে আমাদের একটি টিম পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের তাজমহল রোডের সি ব্লকের সিপি ফাইভ স্টার ফাস্ট ফুডের দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে পুরো দোকানটি আগুনে পুরে যায়। কেআর/বিএ
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের সি ব্লকে অগ্নিকাণ্ডে একটি ফাস্ট ফুডের দোকান পুড়ে গেছে।
রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। এরপর মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এই কর্মকর্তা।
এদিকে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. জাহাঙ্গীর বলেন, আমরা সাড়ে ৮টার দিকে তাজমহল রোডে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে সেখানে আমাদের একটি টিম পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের তাজমহল রোডের সি ব্লকের সিপি ফাইভ স্টার ফাস্ট ফুডের দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে পুরো দোকানটি আগুনে পুরে যায়।
কেআর/বিএ
What's Your Reaction?