মোহাম্মদপুরে দোকান কর্মচারীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা হাউজিং এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে মো. হৃদয় (২৩) নামে এক দোকান কর্মচারীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  সোমবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রিমা হাউজিংয়ের এভিনিউ-২ এলাকায় ‘আয়েশা টেলিকম’ এর সামনে এই ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের একটি স্যামসাং মোবাইল ফোন, একটি রিয়েলমি ও একটি টেকনো ব্র্যান্ডের মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। আহত হৃদয় জানান, সকালে দোকান খোলার উদ্দেশ্যে তিনি এভিনিউ-২ এলাকায় আসেন। দোকানের সামনে ব্যাগ রেখে পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একটি অটোরিকশায় করে দুই ব্যক্তি এসে তার পাশে বসে কথাবার্তা শুরু করে। এক পর্যায়ে তারা চাপাতি দেখিয়ে তার ব্যাগে থাকা ২ লাখ টাকা ও তিনটি মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে এক দুর্বৃত্ত তার বাম হাতে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে তারা অটোরিকশায় করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঢাকা উদ্যান এলাকার শীর্ষ ছিনতাইকারী আকাশ ও আরজুকে শনাক্ত করা হয়েছে। তবে অটোরিকশা চালকের মুখে মাস্ক থাকায়

মোহাম্মদপুরে দোকান কর্মচারীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই

রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা হাউজিং এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে মো. হৃদয় (২৩) নামে এক দোকান কর্মচারীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

সোমবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রিমা হাউজিংয়ের এভিনিউ-২ এলাকায় ‘আয়েশা টেলিকম’ এর সামনে এই ঘটনা ঘটে।

এ সময় তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের একটি স্যামসাং মোবাইল ফোন, একটি রিয়েলমি ও একটি টেকনো ব্র্যান্ডের মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

আহত হৃদয় জানান, সকালে দোকান খোলার উদ্দেশ্যে তিনি এভিনিউ-২ এলাকায় আসেন। দোকানের সামনে ব্যাগ রেখে পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একটি অটোরিকশায় করে দুই ব্যক্তি এসে তার পাশে বসে কথাবার্তা শুরু করে। এক পর্যায়ে তারা চাপাতি দেখিয়ে তার ব্যাগে থাকা ২ লাখ টাকা ও তিনটি মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে এক দুর্বৃত্ত তার বাম হাতে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে তারা অটোরিকশায় করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঢাকা উদ্যান এলাকার শীর্ষ ছিনতাইকারী আকাশ ও আরজুকে শনাক্ত করা হয়েছে। তবে অটোরিকশা চালকের মুখে মাস্ক থাকায় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। কিছুদিন আগে জেল থেকে বের হয়ে আকাশ পুনরায় ছিনতাইয়ে জড়িয়ে পড়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, ঘটনার পরপরই পুলিশ একাধিক টিম নিয়ে গুরুত্বসহকারে কাজ শুরু করেছে। ইতোমধ্যে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow