মৌলভীবাজারের এসপিকে যোগদানের এক সপ্তাহের মাথায় প্রত্যাহার

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (১৫ মে) বাংলাদেশ পুলিশের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক দাপ্তরিক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের (আইজিপি) পক্ষে অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করা হয়। এর আগে, গত শুক্রবার (৮ মে) সকালে মো. রিয়াজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজারে তার নতুন কর্মস্থলে যোগদান করেন। দাপ্তরিক আদেশে বলা হয়েছে, এসপি মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজার জেলার দায়িত্বভার জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে। একইসঙ্গে তাকে আগামীকাল ১৬ মে তারিখের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় সশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

মৌলভীবাজারের এসপিকে যোগদানের এক সপ্তাহের মাথায় প্রত্যাহার

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) বাংলাদেশ পুলিশের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক দাপ্তরিক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তরের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের (আইজিপি) পক্ষে অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করা হয়।

এর আগে, গত শুক্রবার (৮ মে) সকালে মো. রিয়াজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজারে তার নতুন কর্মস্থলে যোগদান করেন।

দাপ্তরিক আদেশে বলা হয়েছে, এসপি মো. রিয়াজুল ইসলামকে মৌলভীবাজার জেলার দায়িত্বভার জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে হস্তান্তর করতে হবে। একইসঙ্গে তাকে আগামীকাল ১৬ মে তারিখের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় সশরীরে উপস্থিত হয়ে রিপোর্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow