ম্যানহোলে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক ঘটনায় ম্যানহোলে পড়ে এক নির্মাণ শ্রমিক ও হাম-রুবেলায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পলাশ। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় ফরিদপুরের ভাঙ্গার পৃথকস্থানে তাদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন, নির্মাণ শ্রমিক মাসুম শেখ (৫২)। তিনি নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের আ. হাই শেখের ছেলে। হাম-রুবেলায় মৃত ছয় মাসের শিশু আয়ান। সে, রাজবাড়ীর রাজারবাড়ি লক্ষ্মীকুল এলাকার সৌরভের ছেলে। হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভাঙ্গা পৌরসভার অধীনে কোর্ট পাড়ের মাছ ও মাংস বাজারের নতুন নির্মাণাধীন দুই তলা ভবনের ম্যানহোলের ঢাকনা খুলে ভেতরে সেন্টারিং খুলতে যান নির্মাণ শ্রমিক মাসুম। সেখানে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যান। যার গভীরতা প্রায় ১৫ ফুট। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু জাফর মিয়া জানান, রিজার্ভ ট্যাংকির ভেতর সেন্টারিং খুলতে গিয়ে গ্যাসে জ্ঞান হ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক ঘটনায় ম্যানহোলে পড়ে এক নির্মাণ শ্রমিক ও হাম-রুবেলায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পলাশ।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় ফরিদপুরের ভাঙ্গার পৃথকস্থানে তাদের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন, নির্মাণ শ্রমিক মাসুম শেখ (৫২)। তিনি নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের আ. হাই শেখের ছেলে। হাম-রুবেলায় মৃত ছয় মাসের শিশু আয়ান। সে, রাজবাড়ীর রাজারবাড়ি লক্ষ্মীকুল এলাকার সৌরভের ছেলে।
হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভাঙ্গা পৌরসভার অধীনে কোর্ট পাড়ের মাছ ও মাংস বাজারের নতুন নির্মাণাধীন দুই তলা ভবনের ম্যানহোলের ঢাকনা খুলে ভেতরে সেন্টারিং খুলতে যান নির্মাণ শ্রমিক মাসুম। সেখানে জ্ঞান হারিয়ে নিচে পড়ে যান। যার গভীরতা প্রায় ১৫ ফুট। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু জাফর মিয়া জানান, রিজার্ভ ট্যাংকির ভেতর সেন্টারিং খুলতে গিয়ে গ্যাসে জ্ঞান হারিয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, নির্মাণ শ্রমিকদের অজ্ঞতার কারণে মাঝেমধ্যেই এমন দুর্ঘটনা ঘটে। ম্যানহোলের ভেতর কাজ করতে গেলে অবশ্যই দুই তিন দিন পূর্বে ম্যানহোলের ঢাকনা খুলে রাখতে হবে। তারপরে কাজ করতে হয়। সম্ভবত এক দেড় মাস আগের সেন্টারিং ছিল। আজকে ঢাকনা খুলে কাজে গিয়ে অতিরিক্ত গ্যাসের কারণে জ্ঞান হারিয়ে ১৫ ফুট নিচে পড়ে যায়। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
অন্যদিকে, হাম-রুবেলায় নিহত আয়ানের পরিবার জানান, আইয়ান হাম-রুবেলায় আক্রান্ত হলে এক সপ্তাহ ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে আয়ান নিস্তেজ হয়ে পড়ে। পরে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানের কর্তব্যরত চিকিৎসক আয়ানকে মৃত্যু ঘোষণা করেন।
What's Your Reaction?