মৎস্য ঘেরে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বজ্রপাতে মো. সুমন হোসেন (২৮) নামে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত সুমন ওই ইউনিয়নের দক্ষিণ একসরা গ্রামের আ. মান্নান মোল্লার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে দক্ষিণ একসরা বিল সংলগ্ন নিজ মৎস্য ঘেরে যান সুমন। রাতের কোনো এক সময় ঘেরের বাসায় অবস্থানকালে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে আব্দুল জলিল নামে এক ব্যক্তি কাঁকড়া কিনতে ওই ঘেরে যান। সুমনের কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি বাসার ভেতরে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। নিহত সুমনের পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার আসর নামাজ শেষে দক্ষিণ একসরা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী ও এক পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বাদ আসর দক্ষিণ একসরা জামে মসজিদ মাঠে নিহতের জানাজা

মৎস্য ঘেরে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বজ্রপাতে মো. সুমন হোসেন (২৮) নামে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত সুমন ওই ইউনিয়নের দক্ষিণ একসরা গ্রামের আ. মান্নান মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে দক্ষিণ একসরা বিল সংলগ্ন নিজ মৎস্য ঘেরে যান সুমন। রাতের কোনো এক সময় ঘেরের বাসায় অবস্থানকালে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে আব্দুল জলিল নামে এক ব্যক্তি কাঁকড়া কিনতে ওই ঘেরে যান। সুমনের কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি বাসার ভেতরে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

নিহত সুমনের পারিবারিক সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার আসর নামাজ শেষে দক্ষিণ একসরা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী ও এক পুত্রসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বাদ আসর দক্ষিণ একসরা জামে মসজিদ মাঠে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow