৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে মজুত করা ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই এলাকার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঢাকা জেলা এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে দেওনাই এলাকার একটি বাড়িতে জ্বালানি তেল মজুতের খবর পায় প্রশাসন। সেখানে অভিযান চালিয়ে ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্টরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলের মজুত পাওয়া গেলেও কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। জব্দ তেল সরকারি মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে মজুত করা ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দ জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই এলাকার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদওয়ান আহমেদ রাফি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঢাকা জেলা এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে দেওনাই এলাকার একটি বাড়িতে জ্বালানি তেল মজুতের খবর পায় প্রশাসন। সেখানে অভিযান চালিয়ে ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্টরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলের মজুত পাওয়া গেলেও কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। জব্দ তেল সরকারি মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’
What's Your Reaction?