ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

ময়মনসিংহ সদরে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার তিন বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ আলালপুর আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হালুয়াঘাট উপজেলার বাসিন্দা মো. জাহাঙ্গীর (৩১) এবং তার ছেলে রুহান (৩)। পারিবারিক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন। জানা গেছে, ঈদ উপলক্ষে পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে রওনা হয়েছিলেন। পথে সদরের আলালপুর আমতলা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কে দ্রুতগতির একটি পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ জাগো নিউজকে বলেন, আলালপুর আমতলা এলাকায় পিকআপ ও সিএনজির সংঘর্ষে বাবা ও তার তিন বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। হোসা

ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

ময়মনসিংহ সদরে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার তিন বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ আলালপুর আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হালুয়াঘাট উপজেলার বাসিন্দা মো. জাহাঙ্গীর (৩১) এবং তার ছেলে রুহান (৩)। পারিবারিক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর ঢাকায় কাপড়ের ব্যবসা করতেন।

জানা গেছে, ঈদ উপলক্ষে পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ময়মনসিংহ থেকে রওনা হয়েছিলেন। পথে সদরের আলালপুর আমতলা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাসড়কে দ্রুতগতির একটি পিকআপভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাবা-ছেলে মারা যান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ জাগো নিউজকে বলেন, আলালপুর আমতলা এলাকায় পিকআপ ও সিএনজির সংঘর্ষে বাবা ও তার তিন বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

হোসাইন সুলভ/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow