ময়মনসিংহ-৬ আসনে জামায়াত প্রার্থী কামরুল হাসান মিলন বেসরকারিভাবে নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন ২৩ হাজার ২৭৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।আজ রাত সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পরিষদ মিলনায়তনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে মো. আরিফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জামায়াতে ইসলাম মনোনীত অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন (দাঁড়িপাল্লা) প্রতীকে ৭৫ হাজার ৯৪৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আখতার সুলতানা (ফুটবল) প্রতীকে ভোট পেয়েছেন ৫২ হাজার ৬৬৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিন (ঘোড়া) প্রতীকে ৫১ হাজার ২৩৪ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক (ধানের শীষ) ৪৮ হাজার ৯৯৪ ভোট ও ইসলামী আন্দোলন মনোনীত মুফতি নূরে আলম সিদ্দিকী (হাতপাখা) ১ হাজার ৯৩৮ ভোট পেয়েছেন। ফুলবাড়িয়া পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের ১২১টি ভোটকেন্দ্রে উৎসবমুখ

ময়মনসিংহ-৬ আসনে জামায়াত প্রার্থী কামরুল হাসান মিলন বেসরকারিভাবে নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন ২৩ হাজার ২৭৭ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আজ রাত সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পরিষদ মিলনায়তনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে মো. আরিফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জামায়াতে ইসলাম মনোনীত অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন (দাঁড়িপাল্লা) প্রতীকে ৭৫ হাজার ৯৪৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আখতার সুলতানা (ফুটবল) প্রতীকে ভোট পেয়েছেন ৫২ হাজার ৬৬৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিন (ঘোড়া) প্রতীকে ৫১ হাজার ২৩৪ ভোট, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক (ধানের শীষ) ৪৮ হাজার ৯৯৪ ভোট ও ইসলামী আন্দোলন মনোনীত মুফতি নূরে আলম সিদ্দিকী (হাতপাখা) ১ হাজার ৯৩৮ ভোট পেয়েছেন।

ফুলবাড়িয়া পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের ১২১টি ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow