‘যখন আমরা গাড়ির পেছনে দৌড়াচ্ছি, শিবির তখন দেশের পেছনে দৌড়াচ্ছে’
আমরা যখন গাড়ির পেছনে দৌড়াচ্ছি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তখন দেশের পেছনে দৌড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-২ আসনের সাংসদ ড. শফিকুল ইসলাম মাসুদ। বুধবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবে ছাত্রশিবির আয়োজিত বাজেট নিয়ে তারুণ্যের ভাবনা আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, দুই-তিন মাসে ফ্যাসিস্ট তৈরি হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম সূচকগুলোতে আমরা পেছনে পড়ে যাচ্ছি। কারণ আমরাতো দেশের পেছনে নয়, গাড়ির পেছনে দৌড়াচ্ছি। ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাতে হয় জানিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, কারণ আমরা যখন গাড়ির পেছনে দৌড়াচ্ছি তখন তারা দেশের পেছনে দৌড়াচ্ছে। আমার পেছনেও দৌড়ানো বন্ধ করতে হবে। আমার এই গাড়ির পেছনে দৌড়িয়ে লাভ হবে না। আমাদের দেশের পেছনেই ছুটতে হবে। তিনি আরও বলেন, আমার জানা নেই বাংলাদেশে কোনো ছাত্র-সংগঠন বাজেটকে সামনে রেখে তরুণদের এড্রেস করে এমন আয়োজন করছে কিনা। করে থাকলে ভালো, না করলে করার সুযোগ আছে। তবে করা উচিৎ। আমি বলছি না ছাত্রশিবিরই এমনটা করে শেষ হয়ে যাক। করা উচিৎ। জামায়াতের এই নেতা বলেন, আমরা গাড়ির পেছনে যেমনভাবে দৌড়াই, সেভাবে দেশের
আমরা যখন গাড়ির পেছনে দৌড়াচ্ছি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তখন দেশের পেছনে দৌড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-২ আসনের সাংসদ ড. শফিকুল ইসলাম মাসুদ।
বুধবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবে ছাত্রশিবির আয়োজিত বাজেট নিয়ে তারুণ্যের ভাবনা আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, দুই-তিন মাসে ফ্যাসিস্ট তৈরি হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম সূচকগুলোতে আমরা পেছনে পড়ে যাচ্ছি। কারণ আমরাতো দেশের পেছনে নয়, গাড়ির পেছনে দৌড়াচ্ছি।
ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাতে হয় জানিয়ে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, কারণ আমরা যখন গাড়ির পেছনে দৌড়াচ্ছি তখন তারা দেশের পেছনে দৌড়াচ্ছে। আমার পেছনেও দৌড়ানো বন্ধ করতে হবে। আমার এই গাড়ির পেছনে দৌড়িয়ে লাভ হবে না। আমাদের দেশের পেছনেই ছুটতে হবে।
তিনি আরও বলেন, আমার জানা নেই বাংলাদেশে কোনো ছাত্র-সংগঠন বাজেটকে সামনে রেখে তরুণদের এড্রেস করে এমন আয়োজন করছে কিনা। করে থাকলে ভালো, না করলে করার সুযোগ আছে। তবে করা উচিৎ। আমি বলছি না ছাত্রশিবিরই এমনটা করে শেষ হয়ে যাক। করা উচিৎ।
জামায়াতের এই নেতা বলেন, আমরা গাড়ির পেছনে যেমনভাবে দৌড়াই, সেভাবে দেশের পেছনে এবং সূচকের পেছনেও একইভাবে ছোটা দরকার।
পটুয়াখালী-২ আসনের এই সংসদ সদস্য বলেন, আপনি দেখবেন বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ভারতের সূচকগুলো দেখেছি। আল্লাহর খাস মেহেরবানী আমি দেখার চেষ্টা করেছি। ম্যাক্সিমাম সূচকগুলোতে আমরা পেছনে পড়ে আছি। কারণ আমরাতো দৌড়াই দেশের পেছনে নয়, আমরাতো দৌড়াই গাড়ির পেছনে।
What's Your Reaction?