যশোরে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ি আটক

যশোরে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রোজিনা নামে এক নারী মাদক ব্যবসায়িকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। রোববার (৪ মে) দুপুরে যশোরের উপশহরের এ-ব্লকের ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি এ-ব্লকের জনৈক আব্দুল মান্নানের বাড়ির ভাড়াটিয়া সাইফুল ইসলামের স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপশহর এ-ব্লকের আব্দুল মান্নানের দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া রোজিনাকে আটক করা হয়। পরে তার ঘর থেকে ৩ হাজার পিস ট্যাটেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক রোজিনা ও পলাতক তার স্বামী সাইফুল ইসলামকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।

যশোরে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ি আটক

যশোরে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রোজিনা নামে এক নারী মাদক ব্যবসায়িকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

রোববার (৪ মে) দুপুরে যশোরের উপশহরের এ-ব্লকের ভাড়া বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি এ-ব্লকের জনৈক আব্দুল মান্নানের বাড়ির ভাড়াটিয়া সাইফুল ইসলামের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপশহর এ-ব্লকের আব্দুল মান্নানের দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া রোজিনাকে আটক করা হয়। পরে তার ঘর থেকে ৩ হাজার পিস ট্যাটেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক রোজিনা ও পলাতক তার স্বামী সাইফুল ইসলামকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow