যাত্রাবাড়ীতে ১৭ হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল ৪ অক্টোবরের মধ্যে
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪ অক্টোরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের নির্দেশনা অনুযায়ী চারজন আসামিকে হাজির করার পর এই সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৩ আগস্ট) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এর আগে, গত ২২ জুলাই এ ঘটনায় চার আসামিকে হাজিরের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তারই ধারাবাহিকতায় তাদেরকে আজ (সোমবার) হাজির করা হয়। আরও পড়ুন ট্রাইব্যুনালে জবানবন্দি / একজন ফোন করে জানান, আমার ভাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আসামিরা হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪ অক্টোরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আদালতের নির্দেশনা অনুযায়ী চারজন আসামিকে হাজির করার পর এই সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (৩ আগস্ট) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
এর আগে, গত ২২ জুলাই এ ঘটনায় চার আসামিকে হাজিরের নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তারই ধারাবাহিকতায় তাদেরকে আজ (সোমবার) হাজির করা হয়।
আসামিরা হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।
গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আটজন এবং ২০ জুলাই আরও নয়জন নিহত হন।
এফএইচ/এএমএ
What's Your Reaction?
