যাত্রীসেবার মানোন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান রেল সচিবের

রেলওয়ে যাত্রীসেবার মানোন্নয়নে কর্মকর্তা ও মালিকপক্ষকে যৌথভাবে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম।  তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে যাত্রীসেবার মানোন্নয়নে কর্মকর্তা ও মালিকপক্ষকে যৌথভাবে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। যাত্রীসেবায় কোনো ধরনের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার (৬ মে) রেলভবনের কনফারেন্স ভবনে বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবার মানোন্নয়ন ও পরিচালনা বিষয়ক সভায় এ কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। সভায় উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. রুপম আনোয়ার, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম, যুগ্ম মহাপরিচালক (অপারেশন) শহিদুল ইসলাম, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন, সিসিএম মাহবুবুর রহমান, পশ্চিমাঞ্চলের সিসিএম সুজিত কুমার বিশ্বাসসহ অপারেশন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও চার বিভাগের বাণিজ্যিক কর্মকর্তাগণ। এছাড়াও বেসরকারিভাবে রেলওয়ে

যাত্রীসেবার মানোন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান রেল সচিবের

রেলওয়ে যাত্রীসেবার মানোন্নয়নে কর্মকর্তা ও মালিকপক্ষকে যৌথভাবে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে যাত্রীসেবার মানোন্নয়নে কর্মকর্তা ও মালিকপক্ষকে যৌথভাবে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। যাত্রীসেবায় কোনো ধরনের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (৬ মে) রেলভবনের কনফারেন্স ভবনে বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবার মানোন্নয়ন ও পরিচালনা বিষয়ক সভায় এ কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।

সভায় উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) মো. রুপম আনোয়ার, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম, যুগ্ম মহাপরিচালক (অপারেশন) শহিদুল ইসলাম, পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন, সিসিএম মাহবুবুর রহমান, পশ্চিমাঞ্চলের সিসিএম সুজিত কুমার বিশ্বাসসহ অপারেশন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও চার বিভাগের বাণিজ্যিক কর্মকর্তাগণ।

এছাড়াও বেসরকারিভাবে রেলওয়ের যাত্রীসেবা প্রদানকারী অনবোর্ড ও ক্যাটারিং সার্ভিস পরিচালনাকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

ফাহিমুল ইসলাম বলেন, বাংলাদেশ রেলওয়ের সার্বিক কার্যক্রম প্রধানমন্ত্রী সরাসরি পর্যবেক্ষণ করছেন এবং সময়ে সময়েই প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন।

সভায় অংশ নিয়ে বাংলাদেশ রেলওয়ে অনবোর্ড ও ক্যাটারিং সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, আমরা মালিকপক্ষ ঐক্যবদ্ধভাবে সচিব মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট থাকবো।

এস.এ করপোরেশনের মালিক প্রতিনিধি মতিউর রহমান সম্রাট বলেন, যাত্রীসেবার মানোন্নয়নে রেলওয়ের কর্মকর্তারা সবসময় সঠিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতা করে আসছেন। তবে যাত্রী নিরাপত্তা নিশ্চিতে জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সমন্বিত টাস্কফোর্স কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

হাবীব বাণিজ্য বিতানের স্বত্বাধিকারী মামুন হোসেন বলেন, বাজেট স্বল্পতার কারণে দীর্ঘ এক বছর ধরে কোনো বিল পরিশোধ না পেলেও আমরা রেলওয়ের নির্দেশনা মেনে যাত্রীসেবা প্রদান অব্যাহত রেখেছি। মাননীয় সচিব মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নেও আমরা অঙ্গীকারবদ্ধ।

বলাকা ইন্টারন্যাশনালের মালিক প্রতিনিধি মতিন বলেন, যাত্রীসেবার মানোন্নয়নে আমরা সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাব।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, চলন্ত ট্রেনে যাত্রীসেবা প্রদানের ক্ষেত্রে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে শুধু কার্যাদেশের সীমার মধ্যে নয়, বরং তার বাইরেও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow