যারা তেল দিতে জানে না, তারা পিছিয়েই থাকে—ফেসবুকে লিখলেন সৌম্যর স্ত্রী
তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এর পর থেকেই একাদশ সাজানো নিয়ে আলোচনা চলছিল। প্রথম দুই ওয়ানডের একাদশ নিয়েই শেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যেখানে একাদশে সুযোগ হয়নি ওপেনার সৌম্য সরকারের। এই বাঁহাতি ওপেনারকে দলে না নেওয়ার দিনে তার স্ত্রী বাংলাদেশের সিরিজ জয়ের পর ফেসবুকে রহস্যময় এক পোস্ট দিয়ে লিখেছেন,‘পৃথিবীটা নিষ্ঠুর।’ শুধু তাই নয়? সৌম্য সরকারের স্ত্রী পোস্টে আরও লেখেন, ‘কঠোর পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সব সময় স্বীকৃতি পায় না। আর যারা মানুষকে তেল দেওয়ার কৌশল জানে না, তারা অনেক সময় পিছিয়েই থাকে।’ সৌম্য সরকারের স্ত্রীর এমন রহস্যময় পোষ্টের পর অবশ্য এই ওপেনারকে কেন দলে সুযোগ দেওয়া হয়নি তার ব্যাখ্যাও পাওয়া যায়। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, সৌম্য ছন্দে ছিলেন না তাই তাকে বিবেচনা করেনি টিম ম্যানেজমেন্ট। ম্যাচ শেষে সৌম্যকে না নেওয়ার ব্যাখ্যায় অধিনায়ক মিরাজ বলেন, ‘আমরা চাচ্ছি একটা খেলোয়াড় যেন সুযোগ বেশি পায়। কোনো সন্দেহ নেই সৌম্য গত সিরিজটা অনেক ভালো খেলেছে। কিন্তু হয়তো কিছুদিন একটু ছন্দে ছিল না। ঘরোয়া ক্রিকেট দেখেন, ছন্দ
তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এর পর থেকেই একাদশ সাজানো নিয়ে আলোচনা চলছিল। প্রথম দুই ওয়ানডের একাদশ নিয়েই শেষ ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যেখানে একাদশে সুযোগ হয়নি ওপেনার সৌম্য সরকারের। এই বাঁহাতি ওপেনারকে দলে না নেওয়ার দিনে তার স্ত্রী বাংলাদেশের সিরিজ জয়ের পর ফেসবুকে রহস্যময় এক পোস্ট দিয়ে লিখেছেন,‘পৃথিবীটা নিষ্ঠুর।’
শুধু তাই নয়? সৌম্য সরকারের স্ত্রী পোস্টে আরও লেখেন, ‘কঠোর পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সব সময় স্বীকৃতি পায় না। আর যারা মানুষকে তেল দেওয়ার কৌশল জানে না, তারা অনেক সময় পিছিয়েই থাকে।’
সৌম্য সরকারের স্ত্রীর এমন রহস্যময় পোষ্টের পর অবশ্য এই ওপেনারকে কেন দলে সুযোগ দেওয়া হয়নি তার ব্যাখ্যাও পাওয়া যায়। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, সৌম্য ছন্দে ছিলেন না তাই তাকে বিবেচনা করেনি টিম ম্যানেজমেন্ট।
ম্যাচ শেষে সৌম্যকে না নেওয়ার ব্যাখ্যায় অধিনায়ক মিরাজ বলেন, ‘আমরা চাচ্ছি একটা খেলোয়াড় যেন সুযোগ বেশি পায়। কোনো সন্দেহ নেই সৌম্য গত সিরিজটা অনেক ভালো খেলেছে। কিন্তু হয়তো কিছুদিন একটু ছন্দে ছিল না। ঘরোয়া ক্রিকেট দেখেন, ছন্দে ছিল না। আমি অনেক খুশি, সৌম্য যেভাবে পরিশ্রম করেছে। আমি অনেক খুশি এজন্য যে সর্বশেষ সিরিজে অনেক ভালো খেলেছে। তবে আমাদের প্ল্যান ছিল ভিন্ন।’
টিম ম্যানেজমেন্ট পুরো সিরিজেই সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম চেয়েছে জানিয়ে মিরাজের ভাষ্য, ‘যেহেতু একটু স্ট্রাগল করেছে। তানজিদ তামিম সর্বশেষ সিরিজে খেলেনি, সৌম্য ও সাইফ ব্যাট করেছে। আমাদের প্ল্যান ছিল, যেহেতু কম ছন্দে(সৌম্য) আছে, তামিম ও সাইফকে দিয়ে ওপেন করাব। অনেক সহজ হতো আমাদের জন্য।’
তবে সৌম্য সামনে দলে সুযোগ পেলে ৩-৪ ম্যাচ এক সঙ্গে খেলবেন বলে জানান মিরাজ, ‘একজন ব্যাটারকে পর্যাপ্ত সুযোগ দেওয়া উচিত। যে জিনিসটা আমরা করেছি। তখন নিজে থেকে বুঝতে পারবে। সৌম্য যখন আবার খেলবে, সে-ও সুযোগ পাবে। এমন না একটা খেলেই বাদ পড়ে যাবে। পর্যাপ্ত সুযোগ পাবে। গতবার তিন ম্যাচেই সুযোগ দিয়েছি, তামিমকে খেলাইনি। আমাদের পরিকল্পনা এমন। কেউ সুযোগ পেলে যেন ৩-৪ ম্যাচ সুযোগ পায়, নিজেকে মেলে ধরতে পারে।’
What's Your Reaction?