যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি কোল্ড-ফুড স্টোরেজ গুদামে কয়েকদিন ধরে চলা ভয়াবহ আগুনের ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর গ্যাভিন নিউসম। শনিবার (২১ জুন) ঘোষিত এই জরুরি অবস্থার মধ্য দিয়ে রাজ্য প্রশাসন আগুন নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সহায়তা কার্যক্রম জোরদার করছে। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের বয়েল হাইটস এলাকায় অবস্থিত গুদামটিতে গত বুধবার আগুনের সূত্রপাত হয়। এরপর থেকে আগুন অব্যাহতভাবে জ্বলছে এবং এর ধোঁয়া আশপাশের এলাকায় বায়ুদূষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে।  গভর্নর নিউসম বলেন, দমকলকর্মী ও জরুরি সেবার সদস্যরা আগুন নিয়ন্ত্রণ এবং আশপাশের জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে কাজ করছেন। ক্যালিফোর্নিয়া রাজ্য তাদের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ৫৫ লাখ এন-৯৫ মাস্ক, এয়ার পিউরিফায়ার, বোতলজাত পানি ও অন্যান্য জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি বায়ুর মান পর্যবেক্ষণের কার্যক্রমও বাড়ানো হয়েছে। এর আগে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, আগুনের কারণে আশপাশের জনগণের স্বাস্থ্যঝু

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি কোল্ড-ফুড স্টোরেজ গুদামে কয়েকদিন ধরে চলা ভয়াবহ আগুনের ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর গ্যাভিন নিউসম। শনিবার (২১ জুন) ঘোষিত এই জরুরি অবস্থার মধ্য দিয়ে রাজ্য প্রশাসন আগুন নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সহায়তা কার্যক্রম জোরদার করছে। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের বয়েল হাইটস এলাকায় অবস্থিত গুদামটিতে গত বুধবার আগুনের সূত্রপাত হয়। এরপর থেকে আগুন অব্যাহতভাবে জ্বলছে এবং এর ধোঁয়া আশপাশের এলাকায় বায়ুদূষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে।  গভর্নর নিউসম বলেন, দমকলকর্মী ও জরুরি সেবার সদস্যরা আগুন নিয়ন্ত্রণ এবং আশপাশের জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে কাজ করছেন। ক্যালিফোর্নিয়া রাজ্য তাদের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ৫৫ লাখ এন-৯৫ মাস্ক, এয়ার পিউরিফায়ার, বোতলজাত পানি ও অন্যান্য জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি বায়ুর মান পর্যবেক্ষণের কার্যক্রমও বাড়ানো হয়েছে। এর আগে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। তিনি বলেন, আগুনের কারণে আশপাশের জনগণের স্বাস্থ্যঝুঁকি নিয়ে কর্তৃপক্ষ উদ্বিগ্ন। মেয়র বাস বলেন, এলাকাটি নিরাপদ রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমাদের রাজ্য সরকারের অতিরিক্ত সহায়তা প্রয়োজন। কর্মকর্তারা জানিয়েছেন, গুদামটিতে সংরক্ষিত প্রায় ৮ কোটি ৫০ লাখ পাউন্ড (প্রায় ৩ কোটি ৯০ লাখ কেজি) হিমায়িত খাদ্যপণ্য পচতে শুরু করতে পারে। এতে জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জেইমি মুর জানান, গুদামে থাকা অ্যামোনিয়াসহ বিপজ্জনক রেফ্রিজারেন্ট ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনী বিশেষ হেলিকপ্টার ব্যবহার করছে, যা একবারে ৩ হাজার গ্যালন পর্যন্ত পানি ফেলতে সক্ষম। এছাড়া আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে জেলভিত্তিক ফায়ার রিটারডেন্টও ব্যবহার করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow