যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পর এবার দু'দিনের সরকারি সফরে ইরানে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) তেহরান পৌঁছালে তাকে স্বাগত জানান ইরানের অর্থমন্ত্রী আলী মাদিনেজাদেহ। পরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন ইরাকের প্রধানমন্ত্রী।  ইরানের প্রেসিডেন্টের আমন্ত্রণে জাইদি তেহরানে গেছেন বলে বলে ইরাক সরকারের মুখপাত্র হায়দার আব্বুদ জানিয়েছেন। সফরকালে জাইদি ওই অঞ্চলের উত্তেজনা কমিয়ে শান্তি প্রতিষ্ঠা ছাড়াও ইরানের কাছ থেকে গ্যাস আমদানিসহ বেশকিছু বাণিজ্যিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন বলেও জানান তিনি। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, ইরান ও ইরাকের সম্পর্ক কেবল প্রতিবেশী দুই দেশের প্রচলিত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও সভ্যতাগত বন্ধনের ওপর প্রতিষ্ঠিত, যা কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow