যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার কারণ জানালেন আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণেই ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আরাগচি জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও যুদ্ধ নিয়ে মিত্র দেশ রাশিয়ার সঙ্গে তিনি আলোচনা করবেন। ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক শেষে রাশিয়ায় পৌঁছে তিনি বলেন, কোন শর্তে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের চলমান অবরোধের কথাও উল্লেখ করেন তিনি। বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল একটি বৈশ্বিক বিষয়। ওমানসহ প্রতিবেশী দেশগুলোকে পারস্পরিক স্বার্থে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আরাগচি জানান, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে আরো আলোচনা হবে। সূত্র: বিবিসি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার কারণ জানালেন আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণেই ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরাগচি জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও যুদ্ধ নিয়ে মিত্র দেশ রাশিয়ার সঙ্গে তিনি আলোচনা করবেন।

ইসলামাবাদে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক শেষে রাশিয়ায় পৌঁছে তিনি বলেন, কোন শর্তে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের চলমান অবরোধের কথাও উল্লেখ করেন তিনি। বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল একটি বৈশ্বিক বিষয়। ওমানসহ প্রতিবেশী দেশগুলোকে পারস্পরিক স্বার্থে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আরাগচি জানান, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে আরো আলোচনা হবে।

সূত্র: বিবিসি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow