যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে ‘নিখোঁজ’ রয়েছেন। বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির পুলিশ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই শিক্ষার্থী হলেন জামিল লিমন (২৭) ও নাহিদা এস বৃষ্টি (২৭)।  ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করা লিমনকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফ্লোরিডার টাম্পায় তার বাসায় শেষবার দেখা যায় বলে জানিয়েছে পুলিশ। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এ ঘটনায় হিলসবরো কাউন্টি শেরিফস অফিস নিখোঁজের প্রতিবেদন নথিভুক্ত করেছে। পুলিশ জানায়, অন্যদিকে রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়। বিশ্ববিদ্যালয় পুলিশ তার নিখোঁজের ঘটনাও নথিভুক্ত করেছে। এই দুই শিক্ষার্থী একে অপরের বন্ধু এবং তারা একসঙ্গে থাকতে পারেন বলে জানিয়েছে পুলিশ। তবে নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার বলছে, তাদের এমনভাবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কথা নয়। লিমন

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে ‘নিখোঁজ’ রয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির পুলিশ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই শিক্ষার্থী হলেন জামিল লিমন (২৭) ও নাহিদা এস বৃষ্টি (২৭)। 

ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করা লিমনকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফ্লোরিডার টাম্পায় তার বাসায় শেষবার দেখা যায় বলে জানিয়েছে পুলিশ। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এ ঘটনায় হিলসবরো কাউন্টি শেরিফস অফিস নিখোঁজের প্রতিবেদন নথিভুক্ত করেছে।

পুলিশ জানায়, অন্যদিকে রাসায়নিক প্রকৌশলের শিক্ষার্থী বৃষ্টিকে একই দিন সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে সর্বশেষ দেখা যায়। বিশ্ববিদ্যালয় পুলিশ তার নিখোঁজের ঘটনাও নথিভুক্ত করেছে।

এই দুই শিক্ষার্থী একে অপরের বন্ধু এবং তারা একসঙ্গে থাকতে পারেন বলে জানিয়েছে পুলিশ। তবে নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবার বলছে, তাদের এমনভাবে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কথা নয়।

লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ এনবিসি নিউজকে বলেন, লিমন খুব দায়িত্বশীল মানুষ। কাউকে না জানিয়ে তার কোথাও চলে যাওয়ার প্রশ্নই ওঠে না।

বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত বলেন, তার বোন প্রতিদিন পরিবারের সঙ্গে কথা বলতেন এবং নিখোঁজ হওয়ার দিনও তার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা হয়েছে। সে এমন কিছুই করবে না, যা আমাদের কষ্ট দেবে।

পরিবারের সদস্যরা আরও বলেন, লিমন ও বৃষ্টির মধ্যে আগে প্রেমের সম্পর্ক ছিল এবং ভবিষ্যৎ নিয়েও তাদের ভাবনা ছিল, যদিও সাম্প্রতিক সময়ে তারা আনুষ্ঠানিক কোনো সম্পর্কে ছিলেন না।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ হওয়ার দিন বৃষ্টি তার ল্যাপটপ, আইপ্যাড ও অন্যান্য জিনিস বিশ্ববিদ্যালয়ের ল্যাবে রেখে যান, কেবল তার ফোন ও পার্স ছিল না। অন্যদিকে, লিমনের পাসপোর্ট তার বাসায় পাওয়া গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow