যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। খবর আলজাজিরার। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের ওপরে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা আগের দিনের লোকসান পুরোপুরি পুষিয়ে দিয়েছে। চলতি সপ্তাহে ব্রেন্ট ও ইন্টারমিডিয়েট দুই ধরনের তেলের দামই প্রায় ১২ শতাংশ বেড়েছে। এর ফলে ব্রেন্ট টানা তৃতীয় সপ্তাহ এবং ইন্টারমিডিয়েট টানা দ্বিতীয় সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। শুক্রবার লেনদেনের শুরুতেই জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই ২২৫.৩ শতাংশের বেশি নিম্নমুখী ছিল।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে। খবর আলজাজিরার।
শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের ওপরে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা আগের দিনের লোকসান পুরোপুরি পুষিয়ে দিয়েছে।
চলতি সপ্তাহে ব্রেন্ট ও ইন্টারমিডিয়েট দুই ধরনের তেলের দামই প্রায় ১২ শতাংশ বেড়েছে। এর ফলে ব্রেন্ট টানা তৃতীয় সপ্তাহ এবং ইন্টারমিডিয়েট টানা দ্বিতীয় সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। শুক্রবার লেনদেনের শুরুতেই জাপানের প্রধান শেয়ারসূচক নিক্কেই ২২৫.৩ শতাংশের বেশি নিম্নমুখী ছিল।
What's Your Reaction?