যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পিছু হটার সুযোগ নেই : ইরানি জেনারেল

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি অনিশ্চয়তার মধ্যে ঝুলে থাকলেও ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল মোহাম্মদ আক্রামিনিয়া। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পিছু হটার সুযোগ নেই। মাশহাদ শহর থেকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, হরমুজ প্রণালির পশ্চিম অংশের নিয়ন্ত্রণে রয়েছে ইসলামি রেভ্যুলুশনারি গার্ড-এর নৌ ইউনিট, আর পূর্ব অংশ নিয়ন্ত্রণ করছে ইরানের নিয়মিত নৌবাহিনী। আক্রামিনিয়ার দাবি, ইরানের সামরিক বাহিনী শত্রুপক্ষকে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে দেয়নি। এই যুদ্ধের পর আর পিছু হটার কোনো সুযোগ নেই। তিনি বলেন, যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। তবে কোন কোন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন করে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম হরমুজ প্রণালি দিয়ে পার হতে দেওয়া হবে না। ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করে আকরামি নিয়া বলেন, আমাদের এমন সক্ষমতা রয়েছে, যা শত্রুপক্ষ আগে কল্পনাও করতে পারেনি। সূত্র : আল জাজিরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পিছু হটার সুযোগ নেই : ইরানি জেনারেল

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি অনিশ্চয়তার মধ্যে ঝুলে থাকলেও ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল মোহাম্মদ আক্রামিনিয়া। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পিছু হটার সুযোগ নেই।

মাশহাদ শহর থেকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, হরমুজ প্রণালির পশ্চিম অংশের নিয়ন্ত্রণে রয়েছে ইসলামি রেভ্যুলুশনারি গার্ড-এর নৌ ইউনিট, আর পূর্ব অংশ নিয়ন্ত্রণ করছে ইরানের নিয়মিত নৌবাহিনী।

আক্রামিনিয়ার দাবি, ইরানের সামরিক বাহিনী শত্রুপক্ষকে তাদের কোনো লক্ষ্য অর্জন করতে দেয়নি। এই যুদ্ধের পর আর পিছু হটার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, যুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। তবে কোন কোন ঘাঁটি লক্ষ্যবস্তু হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন করে কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম হরমুজ প্রণালি দিয়ে পার হতে দেওয়া হবে না।

ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করে আকরামি নিয়া বলেন, আমাদের এমন সক্ষমতা রয়েছে, যা শত্রুপক্ষ আগে কল্পনাও করতে পারেনি।

সূত্র : আল জাজিরা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow