যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসার জন্য ইরানের ফুটবলারদের আবেদন

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২১ দিন বাকি। অথচ, বুধবার পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে যোগদানের জন্য ইরানের ফুটবল খেলোয়াড় ও কর্মীরা ভিসা পাননি। তবে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসার জন্য আবেদন করেছেন ইরানের ফুটবলাররা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে বলছে, কানাডার ভিসার জন্য পুরো ইরান দলই আবেদন করছে। এছাড়া, কিছু খেলোয়াড় যুক্তরাষ্ট্রের ভিসার জন্যও আবেদন করেছেন। ইরান ফুটবল দল তুরস্কে অবস্থিত কানাডীয় দূতাবাসে ভিসার জন্য আবেদন করার পরিকল্পনা গ্রহণ করে।  মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইরান। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বর্তমানে যুদ্ধবিরতি চলছে, তবে সাম্প্রতিক ড্রোন হামলা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বক্তব্য আবারও সংঘাতের আশঙ্কা বাড়ালেও বিশ্বকাপ আয়োজন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিচ্ছে ফিফা। যুক্তরাষ্ট্রও জানিয়েছে, ইরান দলকে টুর্নামেন্টে স্বাগত জানানো হবে। তবে ভিসা জটিলতা এখনো পুরোপুরি কাটেনি।  এর মধ্যেই গত শনিবার তুরস্কে ফিফা মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস

যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসার জন্য ইরানের ফুটবলারদের আবেদন

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২১ দিন বাকি। অথচ, বুধবার পর্যন্ত ২০২৬ বিশ্বকাপে যোগদানের জন্য ইরানের ফুটবল খেলোয়াড় ও কর্মীরা ভিসা পাননি। তবে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসার জন্য আবেদন করেছেন ইরানের ফুটবলাররা।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে বলছে, কানাডার ভিসার জন্য পুরো ইরান দলই আবেদন করছে। এছাড়া, কিছু খেলোয়াড় যুক্তরাষ্ট্রের ভিসার জন্যও আবেদন করেছেন। ইরান ফুটবল দল তুরস্কে অবস্থিত কানাডীয় দূতাবাসে ভিসার জন্য আবেদন করার পরিকল্পনা গ্রহণ করে। 

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেই বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইরান। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও বর্তমানে যুদ্ধবিরতি চলছে, তবে সাম্প্রতিক ড্রোন হামলা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বক্তব্য আবারও সংঘাতের আশঙ্কা বাড়ালেও বিশ্বকাপ আয়োজন পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিচ্ছে ফিফা। যুক্তরাষ্ট্রও জানিয়েছে, ইরান দলকে টুর্নামেন্টে স্বাগত জানানো হবে। তবে ভিসা জটিলতা এখনো পুরোপুরি কাটেনি। 

এর মধ্যেই গত শনিবার তুরস্কে ফিফা মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রমের সঙ্গে ইরান ফুটবল ফেডারেশনের বৈঠক হয়। দুই পক্ষই সেই বৈঠককে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছে। ইরানের কোচ আমির ঘালেনোয়ি জানিয়েছেন, তুরস্কে অবস্থানকালেই খেলোয়াড় ও কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন সম্পন্ন করা হবে।

গত বছরের মার্চে বিশ্বকাপ নিশ্চিত করেছিল ইরান। তবে এরপর দুইবার দেশটিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবু ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। যদিও ইরান চেয়েছিল ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের বদলে সহ-আয়োজক কানাডা বা মেক্সিকোতে আয়োজন করতে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানি খেলোয়াড়দের নিয়ে কোনো সমস্যা নেই। তবে যাদের ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সঙ্গে সম্পর্ক আছে বলে মনে করা হবে, তাদের প্রবেশে বাধা দেওয়া হতে পারে। গত মাসে কানাডায় ফিফা কংগ্রেসে অংশ নিতে গিয়ে অপমানের শিকার হওয়ার অভিযোগ তুলে সফর বাতিল করেছিলেন ইরান ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। প্রতিনিধি দলের একজন ছিলেন মেহদি তাজ, যিনি অতীতে রেভল্যুশনারি গার্ডের সদস্য ছিলেন।

আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ ‘জি’-তে নিজেদের বিশ্বকাপযাত্রা শুরু করার কথা রয়েছে। এরপর একই শহরে বেলজিয়াম এবং সিয়াটলে মিশরের মুখোমুখি হবে ইরান।

বিশ্বকাপের মূল পর্বের আগে তুরস্কে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। গাম্বিয়ার পর আগামী ৪ জুন দ্বিতীয় ম্যাচে মালির বিপক্ষে মাঠে নামবে তারা। দেশটির ফুটবল ফেডারেশন জানায়, বিশ্বকাপের আগে প্রশিক্ষণ শিবির এবং ভিসার আবেদন সম্পন্ন করতে ইরানের ফুটবল দল গত সোমবার তুরস্কে পৌঁছেছে। ভিসা মঞ্জুর হওয়ার পর বিশ্বকাপ চলাকালীন ইরান দল অ্যারিজোনার টুকসনে অবস্থান করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow