যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার অভিযানে আইএসআইএল-এর দ্বিতীয় শীর্ষ নেতা নিহত

ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল)-এর দ্বিতীয় শীর্ষ নেতা নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বব্যাপী আইএসআইএল-এর দ্বিতীয় শীর্ষ নেতা বলে অভিযুক্ত আবু-বিলাল আল-মিনুকি যুক্তরাষ্ট্র ও নাইজেরীয় বাহিনী পরিচালিত এক যৌথ অভিযানে নিহত হয়েছেন। খবর আল জাজিরার। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সাহসী মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করার জন্য একটি অত্যন্ত সুপরিকল্পিত ও জটিল অভিযান নিখুঁতভাবে সম্পন্ন করেছে। তিনি বলেন, বিশ্বব্যাপী আইএসআইএল-এর দ্বিতীয় প্রধান আবু-বিলাল আল-মিনুকি ভেবেছিল সে আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবে, কিন্তু সে জানত না যে আমাদের এমন সূত্র ছিল যারা তার কার্যকলাপ সম্পর্কে আমাদের অবহিত করতো। ট্রাম্প এই অভিযানে অংশীদারিত্বের জন্য নাইজেরীয় সরকারকে ধন্যবাদ জানালেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি।আইএসআইএল-এর সঙ্গে যোগসূত্রের কারণে আল-মিনুকি ২০২৩ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে ছিলেন। ‘বৈশ্বিক সন্ত্রাসী’দের তালিকায় আল-মিনুকিকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দে

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার অভিযানে আইএসআইএল-এর দ্বিতীয় শীর্ষ নেতা নিহত

ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট (আইএসআইএল)-এর দ্বিতীয় শীর্ষ নেতা নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বব্যাপী আইএসআইএল-এর দ্বিতীয় শীর্ষ নেতা বলে অভিযুক্ত আবু-বিলাল আল-মিনুকি যুক্তরাষ্ট্র ও নাইজেরীয় বাহিনী পরিচালিত এক যৌথ অভিযানে নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সাহসী মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করার জন্য একটি অত্যন্ত সুপরিকল্পিত ও জটিল অভিযান নিখুঁতভাবে সম্পন্ন করেছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী আইএসআইএল-এর দ্বিতীয় প্রধান আবু-বিলাল আল-মিনুকি ভেবেছিল সে আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবে, কিন্তু সে জানত না যে আমাদের এমন সূত্র ছিল যারা তার কার্যকলাপ সম্পর্কে আমাদের অবহিত করতো।

ট্রাম্প এই অভিযানে অংশীদারিত্বের জন্য নাইজেরীয় সরকারকে ধন্যবাদ জানালেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি।আইএসআইএল-এর সঙ্গে যোগসূত্রের কারণে আল-মিনুকি ২০২৩ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে ছিলেন।

‘বৈশ্বিক সন্ত্রাসী’দের তালিকায় আল-মিনুকিকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়ার সময় মার্কিন পররাষ্ট্র দপ্তর তাকে সাহেল-ভিত্তিক আইএসআইএল-এর একজন শীর্ষ নেতা এবং গোষ্ঠীটির ‘জেনারেল ডিরেক্টরেট অব প্রভিন্সেস’-এর অংশ হিসেবে বর্ণনা করে। এই সংস্থাটি হলো গোষ্ঠীটির প্রশাসনিক সংস্থা যা সারা বিশ্বে অভিযানিক নির্দেশনা ও অর্থায়ন প্রদান করে থাকে। ট্রাম্প বলেন, তাকে হত্যার পর আইএসআইএস-এর বৈশ্বিক কার্যক্রম ব্যাপকভাবে হ্রাস পাবে।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow